ভারত পাকিস্তানে খেলতে না গেলে তার ফল খারাপ হবে, সৌরভ যেতেই ভারত-পাক বোর্ডের সমস্যা শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সামনের বছর পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া নিয়ে জয় শাহের মন্তব্য যে তাঁরা ভাল ভাবে নিচ্ছেন না, তা আগেই জানিয়ে দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। এ বার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতি দিয়ে জানিয়ে দিল,

আরও পড়ুনঃ বৃষ্টির জন্য বাতিল রোহিতদের অনুশীলন ম্যাচ! ভারত-পাক ম্যাচ নিয়েও গভীর অনিশ্চয়তা

- Advertisement -
ভারত পাকিস্তানে খেলতে না গেলে তার ফল খারাপ হবে, সৌরভ যেতেই ভারত-পাক বোর্ডের সমস্যা শুরু
ভারত পাকিস্তানে খেলতে না গেলে তার ফল খারাপ হবে, সৌরভ যেতেই ভারত-পাক বোর্ডের সমস্যা শুরু

ভারত পাকিস্তানে খেলতে না গেলে তার ফল খারাপ হবে। সে ক্ষেত্রে ২০২৩ সালে ভারতে বিশ্বকাপ খেলতে না-ও আসতে পারে পাকিস্তান। পাক ক্রিকেট বোর্ড (PCB) সোজা ঘোষণা করে দিল, ভারত যদি আগামী বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তান না আসে, পাকিস্তানও আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না!

ভারত পাকিস্তানে খেলতে না গেলে তার ফল খারাপ হবে, সৌরভ যেতেই ভারত-পাক বোর্ডের সমস্যা শুরু

এমনকী, পাকিস্তান এশীয় ক্রিকেট কাউন্সিলের (ACC) সদস‌্যপদও ছেড়ে দিতে পারে! ঠিক কি বলেছিলেন জয় শা? তিনি BCCI এর বৈঠক শেষে বলেছিলেন, ‘‘এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে কথাটা বলছি। আগামী বছর নিরপেক্ষ কেন্দ্রে এশিয়া কাপ হবে। আমাদের পাকিস্তান যাওয়ার উপায় নেই। আবার পাকিস্তানেরও ভারতে আসার উপায় নেই। তাই নিরপেক্ষ কেন্দ্রে যে ভাবে এশিয়া কাপ হয়েছে আগে, সে ভাবেই হবে।’’

17 8

- Advertisement -

ভারত পাকিস্তানে খেলতে না গেলে তার ফল খারাপ হবে, সৌরভ যেতেই ভারত-পাক বোর্ডের সমস্যা শুরু

এর পর PCB-র পক্ষথেকে আরও বলা হয়, ‘‘এই মন্তব্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে থাকা দেশগুলির মধ্যে ভাঙন ধরতে পারে। ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তা হলে ২০২৩ সালে ভারতে এক দিনের বিশ্বকাপ ও ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে ভারতে হতে চলা আইসিসি প্রতিযোগিতাতে পাকিস্তান না-ও যেতে পারে।’’ সব মিলিয়ে জয় শার ওই মন্তব্যের ফলে এশিয় ক্রিকেট মহলে তৈরি হয়েছে জোর জল্পনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর