T20 World Cup: বৃষ্টির জন্য বাতিল রোহিতদের অনুশীলন ম্যাচ! ভারত-পাক ম্যাচ নিয়েও গভীর অনিশ্চয়তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের বিরুদ্ধে মহারণের প্রস্তুতিতে ধাক্কা ভারতীয় শিবিরের। বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল রোহিতদের দ্বিতীয় অনুশীলন ম্যাচ। এদিন ব্রিসবেন গাব্বায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নামার কথা ছিল রোহিতদের।

আরও পড়ুনঃ জয় শাহর মন্তব্যে উত্তপ্ত হচ্ছে ভারত-পাকিস্তান, এবার মুখ খুললেন আফ্রিদি

- Advertisement -

কিন্তু প্রবল বৃষ্টিতে সেই ম্যাচ ভেস্তে যায়। টিম ইন্ডিয়া মাঠে নামারও সুযোগ পায়নি। রাহুল-কোহলিরা এদিন গাব্বার জিমেই সময় কাটিয়েছেন। ওপর দিকে আগামি ২৩ তারিখ ভারত-পাক ম্যাচ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। রবিবার মেলবোর্নে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টির জন্য বাতিল রোহিতদের অনুশীলন ম্যাচ! ভারত-পাক ম্যাচ নিয়েও গভীর অনিশ্চয়তা
বৃষ্টির জন্য বাতিল রোহিতদের অনুশীলন ম্যাচ! ভারত-পাক ম্যাচ নিয়েও গভীর অনিশ্চয়তা

পূর্ব ও দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া জুড়ে লা নিনার প্রভাবে বৃষ্টি হচ্ছে। রবিবার মেলবোর্নে সারা দিন ধরে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অস্ট্রেলিয়ার মৌসম ভবন। জানানো হয়েছে, সে দিন বৃষ্টির সম্ভাবনা ৯০ শতাংশ। ২৪ ঘণ্টায় ১০ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

বৃষ্টির জন্য বাতিল রোহিতদের অনুশীলন ম্যাচ! ভারত-পাক ম্যাচ নিয়েও গভীর অনিশ্চয়তা

বৃষ্টির জন্য বাতিল রোহিতদের অনুশীলন ম্যাচ! ভারত-পাক ম্যাচ নিয়েও গভীর অনিশ্চয়তা

13 9

- Advertisement -

শুধু ভারত-পাকিস্তান নয়, শনিবার অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে দিন সিডনিতে ৮০ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার মৌসম ভবন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর