নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের বিরুদ্ধে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শেষে বেশ সুবিধাজনক জায়গায় ভারত। আপাতত ভারতের লিড ৮০ রানের। প্রথম ইনিংসে বাংলাদেশের ২২৭ রানের জবাবে ৩১৪ রানে শেষ হয়েছে ভারতের ইনিংস। দিনের শেষে ব্যাট করতে নেমে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৭ রান।
আরও পড়ুনঃ আইপিএলের ইতিহাসে রেকর্ড দাম পেলেন স্যাম কুরান, বেন স্ট্রোকস পেলেন ১৬ কোটির বেশি



ভারতের ওপেনাররা শুরুতেই ফিরে গিয়েছিলেন। বিরাট কোহলি বা চেতেশ্বর পুজারাও বেশি রান করতে পারেননি। তবে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ এবং শ্রেয়স আয়ার। পঞ্চম উইকেটে ১৫৭ রানের জুটি গড়েন পন্থ-আয়ার জুটি। ১০৪ বলে ৯৩ রানের ইনিংসে রয়েছে ৭টি চার এবং ৫টি ছয়।



পন্থ যখন ক্রিজে এলেন তখন ভারতের স্কোর ৭২ রানে ৩ উইকেট। মেহেদি হাসানের বলে উইকেটকিপার নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। শ্রেয়স ফিরে যান শাকিবের বলে এলবিডব্লিউ হয়ে। শ্রেয়সও ১০৫ বলে ৮৭ রান করেন। এই দুই তারকার ইনিংসে ভর করে ভারত একটা সময় বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে দেয়।
পন্থ এবং শ্রেয়সের ব্যাটে ভর করে ৮০ রানের লিড নিল ভারত

দিনের শেষদিকে ব্যাট করতে নেমে বাংলাদেশ আর কোনও উইকেট খোয়াইনি। ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে ৭ রানে খেলছে বাংলা টাইগাররা। ৫ রান করে ক্রিজে রয়েছেন শান্ত। ২ রানে অপরাজিত আগের ম্যাচে সেঞ্চুরি করা জাকির।







