6th ফেব্রুয়ারি, 2026 (শুক্রবার) - 3:53 পূর্বাহ্ন
19 C
Kolkata

বিশ্বকাপের তিন দিন আগে চোট-ধাক্কা ভারত শিবিরে, হর্ষিত রানাকে ঘিরে বাড়ল দুশ্চিন্তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বকাপের আগে ওয়ার্ম-আপে দাপট দেখালেও স্বস্তির মধ্যেই অস্বস্তি ঢুকে পড়ল ভারতীয় শিবিরে। ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন ঈশান কিষান ও হার্দিক পান্ডিয়া, ফর্মে ফিরেছেন তিলক বর্মা—সব মিলিয়ে সন্তুষ্ট কোচ গৌতম গম্ভীর। কিন্তু টুর্নামেন্ট শুরুর ঠিক তিন দিন আগে চোট পেলেন তরুণ পেসার হর্ষিত রানা, যা ভারতীয় শিবিরে নতুন করে চিন্তা বাড়াল।

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের আনঅফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে দীর্ঘদিন চোটের বাইরে থাকার পর মাঠে ফিরেই আত্মবিশ্বাসী ব্যাটিং করেন তিলক বর্মা। তাঁর ব্যাটে রানের গতি ছিল চোখে পড়ার মতো। তবে তিলকের প্রত্যাবর্তনের দিনেই অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান হর্ষিত রানা।

কীভাবে চোট পেলেন হর্ষিত রানা?

বোলিংয়ের সময় থেকেই অস্বস্তিতে দেখা যায় হর্ষিত রানা–কে। রান-আপ নিতে গিয়ে একই ওভারে দু’বার থেমে যান তিনি। কিছুক্ষণের মধ্যেই হাঁটু ধরে বসে পড়েন হর্ষিত। ঝুঁকি না নিয়ে তাঁকে সঙ্গে সঙ্গে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। ম্যাচে তিনি মাত্র এক ওভার বোলিং করতে পেরেছেন, সেই ওভারে খরচ করেন ১৬ রান।

এখনও পর্যন্ত BCCI–র তরফে হর্ষিতের চোট নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রাথমিকভাবে হাঁটুর সমস্যার আশঙ্কাই করা হচ্ছে। ভারতের প্রথম বিশ্বকাপ ম্যাচ ৭ তারিখ, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। তার ঠিক তিন দিন আগে এই চোট নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টকে ভাবাবে।

যদিও পেস বোলিং বিভাগে বিকল্পের অভাব নেই। দলে রয়েছেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। ফলে কম্বিনেশন নিয়ে বড় সমস্যা হওয়ার কথা নয়, তবে হর্ষিতের ফিটনেস আপডেটের দিকেই তাকিয়ে থাকবে শিবির।

ম্যাচের চিত্র

প্রথমে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেট হারিয়ে তোলে ২৪০ রান।
রানের তালিকায় ছিলেন—

রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা থামে ২১০ রানে। সাত উইকেট হারায় প্রোটিয়ারা। তাদের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ত্রিস্টান স্টাবস। ভারতের হয়ে দুই উইকেট নেন অভিষেক শর্মা। এছাড়া অর্শদীপ সিং, শিবম দুবে, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।

সব মিলিয়ে ব্যাটিং ও বোলিং—দু’দিক থেকেই আত্মবিশ্বাসী ভারত। তবে বিশ্বকাপের আগে হর্ষিত রানার চোটের খবর কিছুটা হলেও ছায়া ফেলল প্রস্তুতিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading