নজরবন্দি ব্যুরোঃ শেষ দিনে তৈরি হল দুর্ভেদ্য ব্যাটিং দেওয়াল, ক্যাঙ্গারুদের আটকে সিডনি টেস্ট ড্র ভারতের। শেষ দিনে ৮ উইকেট ফেললেই ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে যাওয়া যাবে এবং সিরিজ হারার কোন সম্ভবনা থাকবে না এমন অবস্থায় আজ সিডনিতে পঞ্চম দিনে খেলতে নামে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের দুই ব্যাটসম্যান পান্থ ও জাদেজার চোট।
আরও পড়ুনঃমাত্র ২০০ টাকাতেই মিলবে করোনার ভ্যাকসিন, জানালেন সেরাম কর্তা।
তারপরেও দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনে টেস্ট ম্যাচ বাঁচিয়ে দিল টিম ইন্ডিয়া। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই ড্র চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। গতকাল দুই উইকেটে ৯৬ রানের দলীয় স্কোরে আজ সকালে ব্যাট করতে নামেন দলের দুই প্রধান ব্যাটসম্যান রাহানে ও পুজারা। কিন্তু অসাধারন ক্যাচে ওয়েড ফিরিয়ে দেন দলের অধিনায়ক রাহানে কে। এরপর দলের হাল ধরেন পুজারা ও পান্থ। পুজারা করেন ৭৫ রান এবং আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন পান্থ। একসময় ম্যাচ হারার ভয় চেপে বসে ক্যাঙ্গারুদের।
তবে দুর্ভাগ্যজনকভাবে ব্যাক্তিগত ৯৭ রানে লিয়নের বলে আউট হয়ে যান তিনি। পুজারাকে অসাধারণ বোল্ড করে ফিরিয়ে দেন কামিন্স। ৫ উইকেট ফেলে দেবার পর চেপে ধরে ক্যাঙ্গারুরা। তবে হ্যামস্ত্রিং চোট নিয়ে হনুমা বিহারি ও কোমর ব্যাথা নিয়ে অশ্বিন অসাধারণ ব্যাটিং করে দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেন তারা। দুজনে প্রায় ৪৩ ওভার ব্যাট করে দলকে খাদের কিনার থেকে টেনে তোলেন তারা। শেষ অব্দি আর একটাও উইকেট তারা ফেলতে পারল না। ব্যাক্তিগত ২৩ রান (১৬১ বল) ও ৩৯ রান(১২৮ বল) এ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন দুজনেই। এই দুই ইনিংস শতরানের থেকেও দামী।
শেষ দিনে তৈরি হল দুর্ভেদ্য ব্যাটিং দেওয়াল, ক্যাঙ্গারুদের আটকে সিডনি টেস্ট ড্র ভারতের। শেষ অব্দি ৫ উইকেট হাতে রেখে টেস্ট ড্র করে ফেলে টিম ইন্ডিয়া। এবার সিরিজ ফয়সালার ম্যাচ ব্রিসব্রেনে। আসন্ন টেস্টে একটাই চিন্তা চোট। তাই সবার নজর এখন নিস্পত্তির ব্রিসবেন টেস্টে।



