নজরবন্দি ব্যুরোঃ মূল্যবৃদ্ধির জেরে লাগাম ছাড়া গমের দাম। পাল্লা দিয়ে বাড়ছে আটার দামও। তাই শনিবার বিরাট সিদ্ধান্ত নিল কেন্দ্রিয় সরকার। মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে আপাতত গমের রফতানি বন্ধ করে দিল ভারত। দেশের খাদ্য সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ Sonia Gandhi: গান্ধীর হত্যাকারীদের বড় করে দেখানো হচ্ছে, বিজেপিকে কড়া আক্রমণে সোনিয়া


তবে একবারেই বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি কেন্দ্র। সরকারের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কোনও দেশের খাদ্য সুরক্ষার গমের প্রয়োজন হয় এবং সেই দেশের তরফে অনুরোধ করা হয়, তবেই গম রফতানি করা হবে। গতকালের বিজ্ঞপ্তি জারি করার আগে যে সমস্ত দেশের সঙ্গে চুক্তি হয়েছে, তাঁদেরকে গম পাঠাবে কেন্দ্র।

বিশ্বের মধ্যে গম উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে দেশের বাইরে আটার চাহিদা বেড়েছে। তাই রফতানি বেড়ে যাওয়ার কারণেই ভারতের বাজারে আটার দাম বেড়েছে। তার ওপর তাপপ্রবাহের কারণে ব্যাপকভাবে ফসলের ক্ষতি হয়েছে।


গত মার্চ মাস অবধি ৭০ লক্ষ মেট্রিক টন আটার রফতানি হয়েছে। অনায়ন্য দেশে আটার জোগান কমে যাওয়ায় জোগান দিতে হচ্ছে ভারতকে। তাই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে আম জনতার ঘাম ছুটেছে। তাই দেশের সাধারণ নাগরিকদের খাদ্য সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূল্যবৃদ্ধির জেরে লাগাম ছাড়া গমের দাম, রফতানি বন্ধ

কিছুদিন জার্মানি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, যখনই কোনও দেশের খাদ্য সংকট তৈরি হবে ভারতীয় কৃষকরা খাবার সরবরাহে এগিয়ে আসবে। যে কোনও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত পাশে থাকবে। তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত কেন? প্রশ্ন উঠতে শুরু করেছে।







