Sonia Gandhi: গান্ধীর হত্যাকারীদের বড় করে দেখানো হচ্ছে, বিজেপিকে কড়া আক্রমণে সোনিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী দিনে কি হবে দলের পদক্ষেপ? তা নিয়ে উদয়পুরে চিন্তন শিবিরের বৈঠকে বসছে কংগ্রেস। সেখানেই কংগ্রেস সভানেত্রীর দাবী, কংগ্রেসে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। দল এই মুহুর্তে নজিবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। অস্বাভাবিক পরিস্থিতিতে শুধুমাত্র অস্বাভাবিক উপায়ে মোকাবিলা করা প্রয়োজন। দলের উন্নতির জন্য সময়ের সঙ্গে পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আমাদের নিত্যদিনের কাজে এবং স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনতেই হবে।

আরও পড়ুনঃ Arjun Singh: পাটের দাম কমতে পারে, পীযূষের সঙ্গে বৈঠকের পর আশাবাদী অর্জুন

তবে কি দলের একাধিক হারের পরেই এই কথা বলতে শুরু করেছেন কংগ্রেস সভানেত্রী? গত কয়েক দিন ধরেই দলের যে বিপর্যয় এসেছে সে সম্পর্কে অবগত রয়েছে দল। তাই দলকে পুনিরায় উজ্জীবিত করতে সকলের মতামত প্রয়োজন বলে মনে করছেন তিনি। পাশাপাশি একতার বার্তা দেওয়ার জন্য সকলকে আহবান জানান তিনি। সোনিয়ার কথ্যা, আমি চাই এখান থেকে একটাই বার্তা যাক সেটার হল একতার বার্তা।

Congress aware of its failings, says Sonia Gandhi in addresses at Chintan Shivir - Telegraph India

তাঁর পরিষ্কার বক্তব্য, ব্যাক্তিগত উচ্চাকাঙ্খাকে দূরে সরিয়ে দলের স্বার্থে সকলকে একজোট হয়ে কাজ করার সময় এসে গেছে। দল প্রত্যেককেই অনেক কিছু দিয়েছে। এবার তাঁদের সময় এসেছে দলকে ফিরিয়ে দেওয়ার।

এরপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে সোনিয়ার বক্তব্য, নরেন্দ্র মোদি এবং তাঁর সরকার চায় মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করতে। মানুষের মধ্যে ভয় ধরানোর চেষ্টা করা হচ্ছে। বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা চলছে। তাঁদের মান সম্মান নষ্ট করা হচ্ছে। কেন্দ্রিয় সংস্থাগুলিকে ব্যবহার করে ভয় দেখানো হচ্ছে।

গান্ধীর হত্যাকারীদের বড় করে দেখানো হচ্ছে, কংগ্রেসকে বিশেষ বার্তা সোনিয়ার 

গান্ধীর হত্যাকারীদের বড় করে দেখানো হচ্ছে, কংগ্রেসকে বিশেষ বার্তা সোনিয়ার 
গান্ধীর হত্যাকারীদের বড় করে দেখানো হচ্ছে, কংগ্রেসকে বিশেষ বার্তা সোনিয়ার

তাঁর কথায়, নেহেরু সহ জাতীয় নেতাদের নামে দাগ লাগিয়ে এখন গান্ধীর যারা হত্যা করেছে তাঁদের সুনাম করছে। গান্ধীর হত্যাকারীদের বড় করে দেখানো হচ্ছে। দলিত মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে। এই চক্রব্যুহে সাধারণ মানুষ এবং সংবাদমাধ্যমকে ফেলে দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত