নজরবন্দি ব্যুরো: ফের উপত্যকায় জঙ্গি-নিধন অভিযানে সেনাবাহিনী। এবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় জঙ্গিদের খোঁজে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথ বাহিনী। সোমবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয়। এই অভিযানে জঙ্গিদের ছোঁড়া গুলিতে ২ জওয়ান আহত হয়েছেন।
আরও পড়ুন: বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক


মঙ্গলবার সকালে সেনাবাহিনীর তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। জানা গিয়েছে গত ১ অক্টোবর গোয়েন্দা সূত্রে ওই অঞ্চলে কয়েকজন সন্দেহভাজনের গতবিধি নজরে আসে। তার পরই তল্লাশি শুরু করে কালাকোট এলাকায় ব্রোহ এবং সুম জঙ্গল ঘিরে। কর্ডন ভাঙার চেষ্টায় সন্ত্রাসবাদীরা সেনাকর্মীদের দিকে গুলি চালায়।

এর উত্তরে পাল্টা গুলি চালানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুই সন্ত্রাসবাদী এই ঘেরাও করে রাখা এলাকার ভিতরে রয়েছে বলে মনে করা হচ্ছে। তারা জানিয়েছেন সমস্ত সম্ভাব্য পালানোর রাস্তা বন্ধ করার জন্য শক্তিবৃদ্ধি করা হয়েছে। একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন যে যৌথ অভিযানটি কালাকোটের সাধারণ বসতি এলাকায় শুরু হয়েছিল।


ফের উপত্যকায় জঙ্গি-নিধন অভিযানে, চলছে গুলির লড়াই, আহত ২ সেনা জওয়ান

তিনি আরও জানিয়েছেন যে সন্ত্রাসবাদীদের উপর নজরদারি বজায় রাখতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এই অভিযান আরও জোরদার করা হয়েছে। এবিষয়ে জম্মুতে সেনার মুখপাত্র জানিয়েছেন, এই অভিযান সাফল্যের পথে এগোচ্ছে। ওই অঞ্চল থেকে জঙ্গিদের নিকেশ করার প্রক্রিয়া চলছে।







