পুজোর আগেই এনগেজমেন্ট সারলেন গায়িকা ইমন!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুজোর আগেই এনগেজমেন্ট সারলেন গায়িকা ইমন! জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তী সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের সঙ্গে আংটি বদল সারলেন। গতকাল নিজের ফ্ল্যাটে তৃতীয়াতে এনগেজমেন্ট সারলেন ইমন। জুঁইফুলের মালা, ভারী সিল্কের গোলাপি রঙের শাড়িতে তিনি রীতিমতো উচ্ছ্বসিত।

আরও পড়ুনঃঅষ্টম বিবাহ বার্ষিকীতে সাইফের সাথে ভাল থাকার গোপন রহস্য ফাঁস করলেন বেবো,কি বললেন তিনি?

গত কয়েকদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জন চলছিল বিয়ে করতে চলেছেন এই জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। অতিমারির পরিস্থিতিতে সোশ্যাল ডিসেন্টেন্সেই নীলাঞ্জনের সাথে পাত্রী প্রেমে মজেছেন। আর পাত্রও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ সুরকার নীলাঞ্জন ঘোষ। তবে, তাদের এনগেজমেন্ট হলেও একসঙ্গে দু’জোনে থাকছেন না।

ইমন জানিয়েছেন, অতিমারির আবহে সামাজিক বিয়ে নয়। সব মিটলে তবেই জাঁকজমক করে বিয়ে এবং তারপরে একসঙ্গে থাকা। ইমন-নীলাঞ্জনের পরিচয় অনেকদিনের। তবে প্রেম খুব বেশিদিনের নয়।

পুজোর আগেই এনগেজমেন্ট সারলেন গায়িকা ইমন! জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা নীলাঞ্জনের সঙ্গে কিছু কাজও করেছেন। তাঁদের সাম্প্রতিক ইউটিউব রিলিজ ‘এ কী লাবণ্যে’।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর