নজরবন্দি ব্যুরোঃ গতকাল বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির গাড়িতে হামলার প্রতিবাদে আজ বনগাঁয় বিজেপির বিক্ষোভ কর্মসূচি হয়। ওই কর্মসূচিতে তৃণমূল কর্মীদের এনকাউন্টারের হুমকি দেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেছেন, বললেন, ‘ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার করাব। উত্তরপ্রদেশ-বিহারের পুলিশদের দেখুন’। বিধায়কের বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতির অঙ্গনে।
আরও পড়ুনঃ Covid-19: স্বাদ-গন্ধ না হারালেও আক্রান্ত হচ্ছেন কোভিডে, কি বলছেন গবেষকরা
মঙ্গলবার নদীয়ার কল্য়াণীতে দলের কর্মীসভা চলাকালীন আক্রান্ত হন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি রাম পদ দাস। বিজেপির অভিযোগ, তৃণমূলের হার্মাদ বাহিনী এই ঘটনা ঘটিয়েছে। ঘটনার প্রতিবাদে বুধবার বেলা বারোটা থেকে বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করেছে বিজেপি। সেই প্রতিবাদ সভায় যোগ দেন এলাকার বিধায়ক বিধায়ক স্বপন মজুমদার।
বিক্ষোভ কর্মসূচীতে যোগ দিয়ে স্বপন মজুমদার বলেন, ‘গতকাল তৃণমূলের হার্মাদ বাহিনীরে লোকের জেলা সভাপতির উপরে হামলা চালিয়েছে। সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিসকে কাজে লাগিয়ে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার করেছে তৃণমূল। যারা এই তালিবানি শাসনে বিশ্বাসী সেই তৃণমূলের হার্মাদদের বলে দিতে চাই আমরা ক্ষমতায় এলে এই পুলিস দিয়েই আপনাদের এনকাউন্টার করা হবে।’
উল্লেখ্য, নির্বাচনের আগেও এই ধরনের হুমকি শোনা গিয়েছিল। প্রকাশ্য সভা থেকে হুমকি দিয়েছিলেন দেশের স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ, বলেছিলেন, ‘গোলি মারো গদ্দারোকো।’ এবার সেই পরম্পরা অব্যাহত রাখলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক।
‘ক্ষমতায় এলে পুলিশ দিয়ে এনকাউন্টার করাব,’ তৃণমূল কর্মীদের হুমকি বিজেপি বিধায়কের

তাঁর কথায়, ‘আমরা উত্তর প্রদেশ ও অসমকে ফলো করি। বর্তমানে এখানে যারা তৃণমূলের উপরতলায় নেতৃত্ব দিচ্ছেন তাদের বলি বনগাঁকে অশান্ত করার চেষ্টা করবেন না। আমরা শান্তিপ্রিয়। আমরাও হাতে হাত দিয়ে বসে থাকব না। আমরাও এখানে বিধানসভা ও লোকসভা আসন জিতেছি। জনসমর্থন আমাদেরও কম নেই। আমরাও ছেড়ে কথা বলব না।’



