এভাবে সন্ত্রাস চললে ভোট দেব না সমর্থনও করব না, ফের দল বিরুদ্ধ মন্তব্য তৃণমূল বিধায়কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এভাবে সন্ত্রাস চললে রাজ্যসভায় ভোট দেব না আর সরকার কোনও বিল আনলে সমর্থনও করব না, ফের দল বিরুদ্ধ মন্তব্য করে বসলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী। নির্দল প্রার্থীরা আক্রান্ত হওয়ার প্রতিবাদেই এই রকম হুঁশিয়ারি দিলেন তিনি। ফলে, পঞ্চায়েত জিতলেও খানিকটা অস্বস্তি বাড়ল তৃণমূলের।

আরও পড়ুন: কাজ পছন্দ না হলেই সরিয়ে দেওয়া হবে, পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে কড়া বার্তা তৃণমূলের

পঞ্চায়েত ভোটের আগের দিনও একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন আব্দুল করিম চৌধুরী। তিনি বলেছিলেন, তৃণমূল এখন বেইমান দলে পরিণত হয়েছে। সঙ্গে তিনি এও বলেন, ইসলামপুরে নির্বিঘ্নে ভোট করাতে পারবে না পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী কেউই, কারণ তৃণমূলের লোকেদের হাতে নাকি বন্দুক রয়েছে। আর এবার ফের একবার দলের বিরুদ্ধে সরব হলেন আব্দুল করিম চৌধুরী। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি জানিয়ে দিলেন, এভাবে সন্ত্রাস হলে কিন্তু তিনি কোনওভাবে দলের পাশে থাকবেন না।

Abdul Karim Chowdhury: 'মুখ্যমন্ত্রী আমাকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন,'  প্রকাশ্যে দল ছাড়ার হুঁশিয়ারি TMC বিধায়কের - islampur tmc mla abdul karim  chowdhury creates ...

অন্যদিকে আবার, নবীকরণের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। অর্থাৎ, প্রতি ছয়মাস অন্তর নির্বাচিত পঞ্চায়েত প্রার্থীদের মূল্যায়ন করবে দল। সেখানে ফেল করে গেলে পদ হারাবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। এর নেপথ্যে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক বলেই মনে করা হচ্ছে। পঞ্চায়েত স্তরকেও শীর্ষ নেতৃত্বরা নিয়ন্ত্রণ করবেন এবার থেকে। আর কারুর কাজ পছন্দ না হলেই তাঁকে সরিয়ে দেওয়া হবে। ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিটি স্তরেই এই সিদ্ধান্তকে কার্যকর করানো হবে।

  এভাবে সন্ত্রাস চললে ভোট দেব না সমর্থনও করব না, ফের দল বিরুদ্ধ মন্তব্য তৃণমূল বিধায়কের

এভাবে সন্ত্রাস চললে ভোট দেব না সমর্থনও করব না, ফের দল বিরুদ্ধ মন্তব্য তৃণমূল বিধায়কের
এভাবে সন্ত্রাস চললে ভোট দেব না সমর্থনও করব না, ফের দল বিরুদ্ধ মন্তব্য তৃণমূল বিধায়কের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন