সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ৬-৮ সপ্তাহ কড়া লকডাউনের পরামর্শ ICMR প্রধানের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ৬-৮ সপ্তাহ কড়া লকডাউনের পরামর্শ ICMR প্রধানের। দেশব্যাপী করোনা সংক্রমণ মারাত্মক আকার ধারণ করেছে। সংক্রমণ থেকে মৃত্যু সবেতেই দেশ প্রতিদিন নয়া রেকর্ড গড়ছে। এমন অবস্থায় বেশীরভাগ রাজ্যগুলি নিজেদের মত করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করছে। তবে দেশ থেকে বিদেশ সমস্ত বিশেসজ্ঞরাই গোটা দেশে কয়েক সপ্তাহ জুড়ে সম্পূর্ণ লকডাউনের কথা বললেও অর্থনীতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশব্যাপী লকডাউনের পথে হাঁটেনি মোদী সরকার।

আরও পড়ুনঃ আজ শীতলকুচি সফরে রাজ্যপাল, টুইটে তোপ দাগলেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে।

তবে এবার একই সুরে সম্পূর্ণ লকডাউনের পক্ষে সওয়াল করলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্য়াল রিসার্চের(ICMR) প্রধান ডাক্তার বলরাম ভার্গভ। অতি সংক্রমিত জেলাগুলিতে ৬-৮ সপ্তাহ সম্পূর্ণ লকডাউনের পরামর্শ দিলেন তিনি। এক সাক্ষাৎকারে ডাক্তার ভার্গভ বলেন “দেশের ৭১৮টি জেলার চার ভাগের তিন ভাগ অংশেই করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি। যার মধ্য়ে রয়েছে নয়াদিল্লি, মুম্বই, বেঙ্গালুরু। দেশের যে জেলাগুলিতে করোনা সংক্রমণের হার ১০ শতাংশের বেশি, সেই জেলাগুলিতে ছয় থেকে আট সপ্তাহ লকডাউন জারি রাখা প্রয়োজন। সংক্রমণের হার ১০ শতাংশের নীচে নামলে তবেই লকডাউন তুলে দেওয়া যেতে পারে।” এরপরই রাজধানী প্রসঙ্গ টেনে তাঁর সংযোজন “একটা সময় দিল্লিতে সংক্রমণের হার ৩৫ শতাংশে পৌঁছে গিয়েছিল। যদিও এখন তা কমে ১৭ শতাংশে দাঁড়িয়েছে। যদি এই মুহূর্তে দিল্লিতে লকডাউন তুলে দেওয়া হয়, তার ফলাফল হবে মারাত্মক।”

তবুও সরকার আদৌ লকডাউন ঘোষণা করবে কিনা তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। কারণ কেন্দ্রের দাবি চলতি বছর অর্থনীতির অবস্থা, গত বছরের তুলনায় ভাল। বহু শ্রমিক যাঁরা গ্রামে ফিরে গিয়েছেন, তাঁরা একশো দিনের কাজের দ্বারা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছেন। তাই এই পরিস্থিতিতে ফের লকডাউন ঘোষণা করলে অর্থনীতিতে ক্ষতিগ্রস্থ হবে এবং সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো মুশকিল হবে।

সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ৬-৮ সপ্তাহ কড়া লকডাউনের পরামর্শ ICMR প্রধানের। তবে সংক্রমণ আটকাতে না পারলে আগামীদিনে দেশে আরও ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে সেই ব্যাপারে বারবার সতর্ক করেছে চিকিৎসামহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত