11th ফেব্রুয়ারি, 2026 (বুধবার) - 5:56 পূর্বাহ্ন
17 C
Kolkata

Salman Khan: বউ অভিনেত্রী হলে ওর অভিনয় করা বন্ধ করে দেব: সলমন খান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সলমন খানের কি আর কখনও বিয়ে হবে না? এই প্রশ্ন বারবার তার অনুরাগীদের মনে ঘোরে। কিন্তু বছরের পর বছর তার উত্তর আর মেলে না। এবার একপ্রকার আশা ছেড়েই দিয়েছেন অনুরাগীরা। অভিনেতার বয়স এখন ৫৭ বছর। তবুও তিনি এখনও অবিবাহিত এমনকি তিনি নিজেকে বারংবার ভার্জিন বলেও দাবী করেন।

আরও পড়ুনঃ প্রধানে দেখা যাবে দেব-সোহম জুটি? টলিপাড়ায় জল্পনা তুঙ্গে

তবে কীরকম বউ চায় অভিনেতা। এই নিয়ে এক রিয়ালিটি শোতে তাকে মুখ খুলতে দেখা যায়। সেই রিয়ালিটি শোতে সেই সময় হাজির ছিলেন এক জ্যোতিষীও। সেই জ্যোতিষীই সলমনের কবে বিয়ে হবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করেন তিনি বলেন ৪৯ বছরেই বিয়ে হবে অভিনেতার।

বউ অভিনেত্রী হলে ওর অভিনয় করা বন্ধ করে দেব, অভিনেতার মন্তব্যে তোলপাড় নেটপাড়া 
বউ অভিনেত্রী হলে ওর অভিনয় করা বন্ধ করে দেব, অভিনেতার মন্তব্যে তোলপাড় নেটপাড়া 

শুধু তাই নয় সেই জ্যোতিষী বলেন সলমন খানের সাথে যার বিয়ে হবেন তিনি এই ইন্ডাস্ট্রি কিংবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন। সেই কথা শুনেই সলমন এক বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি বলে বসেন যে “যদি সে এই ইন্ডাস্ট্রির হয়ও, তবেও আমি ওর অভিনয় করা বন্ধ করে দেব।” এই কথাটি সামাজিক মাধ্যমে পাঁচকান হতেই চরম সমালোচনা শুরু হয়ে যায়।

বউ অভিনেত্রী হলে ওর অভিনয় করা বন্ধ করে দেব, অভিনেতার মন্তব্যে তোলপাড় নেটপাড়া 

বউ অভিনেত্রী হলে ওর অভিনয় করা বন্ধ করে দেব, অভিনেতার মন্তব্যে তোলপাড় নেটপাড়া যদিও বিয়ে না হলেও সলমনের প্রেমিকার কোন অভাব ছিল না। বহুবার বহু অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়াতে দেখা যায়। এমনকি তিনি নাকি প্রেমিকাদের মারধর করে এরকমও চাঞ্চল্য তথ্য উঠে এসেছিল। কিন্তু এই বিষয়ে কখনও মুখ খুলতে দেখা যায়নি অভিনেতাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading