Higher Secondary: পিছিয়ে যাচ্ছে HS পরীক্ষা, জানালো মধ্য শিক্ষা পর্ষদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আর মাত্র কয়েকদিন বাকি তার মধ্যেই চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হল। গত ১ নভেম্বর পরীক্ষাসূচি ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পূর্ব পরিকল্পিত সিদ্ধান্তের হঠাৎ বদলের কারণ কি? কেনই বা উচ্চ মাধ্যমিকের সূচিতে কিছু রদবদলের ভাবনাচিন্তা নিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য?

আরও পড়ুনঃ বৃদ্ধা মাকে পুড়িয়ে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে, চাঞ্চল্য বালুরঘাটে

পিছিয়ে যাচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS) জয়েন্ট মেন (JEE) পরীক্ষার কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তন করতে হচ্ছে। সোমবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে পরিবর্তিত পরীক্ষাসূচি জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ। উল্লেখ্য, আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। সংসদ সূত্রে খবর পরীক্ষা শুরুর সময়সীমার কোনও পরিবর্তন করা হচ্ছে না। তবে কিছু পরীক্ষার দিন পরিবর্তন করে পিছিয়ে দেওয়া হচ্ছে।

গত ১ নভেম্বর পরীক্ষাসূচি ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগের সূচি অনুযায়ী ২ থেকে ২০ এপ্রিল ওই পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জয়েন্ট মেন (জেইই-JEE) পরীক্ষা হবে ১৬-২১ এপ্রিল। দুই পরীক্ষার সময়সূচিতে যাতে কোনও ঠোকাঠুকি না-হয়, সেই জন্যই উচ্চ মাধ্যমিকের সূচিতে কিছু রদবদলের ভাবনাচিন্তা শুরু হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বুধবার রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈন ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে চিরঞ্জীববাবুর সবিস্তার আলোচনা হয়েছে বলে শিক্ষা প্রশাসন সূত্রের খবর। সেই বৈঠক থেকে বেরিয়ে চিরঞ্জীববাবু বলেন, ‘ছাত্রছাত্রীদের স্বার্থের কথা ভেবে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে পরীক্ষার ব্যাপারে যে-সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে আগামী সপ্তাহেই।’

পিছিয়ে যাচ্ছে HS পরীক্ষা, জানালো মধ্য শিক্ষা পর্ষদ

পিছিয়ে যাচ্ছে HS পরীক্ষা, জানালো মধ্য শিক্ষা পর্ষদ
পিছিয়ে যাচ্ছে HS পরীক্ষা, জানালো মধ্য শিক্ষা পর্ষদ

আট লক্ষের কিছু বেশি ছাত্রছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। গত ১ নভেম্বর পরীক্ষাসূচি ঘোষণা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা থেকে কয়েক হাজার পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষায় বসে। দু’টি পরীক্ষার সময়সূচি আংশিক ভাবেও মিলে গেলে অসুবিধায় পড়বেন অনেক পরীক্ষার্থী। তাই উচ্চ মাধ্যমিকের সূচি বদলের ব্যাপারে আলোচনা চলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত