তবে কি পিএসজি র পথে মেসি, নেইমারের মন্তব্যে জল্পনা তুঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তবে কি পিএসজি র পথে মেসি, নেইমারের মন্তব্যে জল্পনা তুঙ্গে ।ফের কি আসতে চলেছে মেসি নেইমার দুরন্ত যুগলবন্দী। ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ আর আর্জেন্টিনার ম্যাজিশিয়ান ৪ বছর একসাথে খেলেছেন বার্সেলোনার হয়ে। যে সময় ছিল বার্সেলোনার স্বর্ণযুগ।সেই যুগের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছেন ফুটবলপ্রেমীরা।২০১৭ সালে স্পেন ছেড়ে নেমার পাড়ি দেন প্যারিসে।

আরও পড়ুনঃসব জল্পনার অবসান,আগামী জানুয়ারিতেই রাজনৈতিক দলের ঘোষণা করবেন রজনীকান্ত

বর্তমানে সেখানকার ক্লাব প্যারিস সঁ জঁ-তে খেলেন তিনি। অন্যদিকে মেসিও বার্সার সাথে দীর্ঘ ২০ বছরের সম্পর্ক শেষ করার মুখে। গত চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিরুদ্ধে হতশ্রী হারের পর তিনি ক্লাব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন। কিন্তু চুক্তি থাকায় তা সম্ভব হয়নি।তবে সেই চুক্তি শেষ হচ্ছে আগামী জুনে।তার পর যে তিনি ক্লাব ছাড়ছেন তা মোটামুটি নিশ্চিত। মাত্র ১২ বছর বয়সে ক্লাবে যোগদান এবং ১৬ বছরে অভিষেকের পর দীর্ঘ ১৬ বছরের ক্লাব জার্সি অবশেষে ছাড়তে চলেছেন মেসি।

২০১৩ থেকে ২০১৭ অবধি একসঙ্গে খেলা সতীর্থের উদ্দেশে নেমার বলেন, “আমি চাই ওর সঙ্গে আবার খেলতে, খেলাটা উপভোগ করতে। আগামী বছর আমাদের এটা করতেই হবে।” পুরনো সতীর্থের সঙ্গে ফের জুটি বাঁধতে আগামী বছর মেসি কি তবে পাড়ি দেবেন প্যারিসে? তেমন কোনও খবর এখনও না পাওয়া গেলেও, মেসির বার্সেলোনা ছাড়ার সম্ভবনা প্রবল। এই মরসুমে এখনও অবধি বার্সেলোনার হয়ে ১২ ম্যাচে মাত্র ৭টি গোল করেছেন তিনি।

তবে কি পিএসজি র পথে মেসি, নেইমারের মন্তব্যে জল্পনা তুঙ্গে ।কোচ রোনাল্ড কোম্যানের সঙ্গেও সম্পর্ক খুব মধুর বলে শোনা যাচ্ছে না। এমন অবস্থায় মরসুম শেষ হলেই মেসি তাঁর প্রিয় ক্যাম্প ন্যু মেসি ছাড়েন কি না সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন