খোলা মদের বোতল কতদিন পর্যন্ত নিরাপদে খাওয়া যায়? জানুন সঠিক নিয়ম

ভদকা, হুইস্কি, ওয়াইন কিংবা বিয়ার—সব অ্যালকোহল একরকম নয়, কোনটি কতদিন ভালো থাকে জানেন কি? বিশেষজ্ঞ জানাচ্ছেন নির্ভরযোগ্য তথ্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

“পুরনো মদ মানেই ভালো মদ”—এই ধারণা কি সবক্ষেত্রে ঠিক? খোলা মদের বোতল কতদিন ভালো থাকে বা নিরাপদে পানযোগ্য থাকে, তা অনেকেই জানেন না। বিশেষ করে হুইস্কি, ভদকা, ওয়াইন বা বিয়ারের মতো অ্যালকোহলের ক্ষেত্রে সঠিক সংরক্ষণ ও ব্যবহারের সময়সীমা জানা অত্যন্ত জরুরি।

‘Cocktails India’ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পেশাদার বারটেন্ডার সঞ্জয় ঘোষ বিষয়টি পরিষ্কার করেছেন। তাঁর মতে, প্রতিটি অ্যালকোহল আলাদা ভাবে কাজ করে এবং সব ধরণের মদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়।

 হার্ড লিকার: হুইস্কি, ভদকা, রাম

হুইস্কি, ভদকা, টকিলা বা রামের মতো স্পিরিটসে অ্যালকোহলের পরিমাণ ৪০% বা তার বেশি থাকে।
 এই ধরনের মদ খোলা না থাকলে বছরের পর বছর ভালো থাকে।
 খোলার পর এক বছরের মধ্যে পান করলে স্বাদ ও ঘ্রাণ বজায় থাকে।
 তবে বোতলের অর্ধেক বা তার কম থাকলে, বেশি অক্সিজেন ঢুকে যায়, ফলে স্বাদ দ্রুত নষ্ট হয়।

 ওয়াইন: সংরক্ষণে বেশি সতর্কতা দরকার

ওয়াইনের অ্যালকোহল কনটেন্ট তুলনামূলকভাবে কম—১২% থেকে ১৫% এর মধ্যে।
 সিল করা ওয়াইন বোতল ৩–৫ বছর পর্যন্ত ভালো থাকে, যদি ভালোভাবে সংরক্ষণ করা হয়।
 কিন্তু একবার খুলে ফেললে, ৫–৬ দিনের মধ্যেই পান করা উচিত।
কারণ খোলার পর ওয়াইন অক্সিডাইজ হয়ে টক স্বাদ ও বাজে গন্ধের হয়ে যায়।

 বিয়ার: একবার খোলা মানেই দ্রুত খেয়ে ফেলুন

বিয়ারে অ্যালকোহল কনটেন্ট মাত্র ৪–৮%।
 একবার খোলা বিয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ফিজ ও স্বাদ হারায়।
 বেশি সময় রেখে দিলে এটি অক্সিডাইজ হয়ে ‘ফ্ল্যাট’ বা খারাপ স্বাদের হয়ে যায়।
 খোলার পর একদিনের মধ্যেই বিয়ার পান করা উচিত।

 পুরনো হুইস্কি কি সত্যিই ভালো?

বহুজন মনে করেন পুরনো হুইস্কি মানেই উৎকৃষ্ট মান।
 আংশিকভাবে ঠিক—হুইস্কি যত বছর ব্যারেলে থাকে, তত তার স্বাদ উন্নত হয়।
 তবে বোতলে পুরনো হয়ে গেলে তার মান বাড়ে না, বরং ধীরে ধীরে স্বাদ বদলে যেতে পারে।

 কীভাবে সংরক্ষণ করবেন মদের বোতল?

  1. আলো ও গরম থেকে দূরে রাখুন।

  2. বাতাসের সংস্পর্শ কমাতে বোতল ঠিকভাবে বন্ধ রাখুন।

  3. উল্লম্বভাবে সংরক্ষণ করুন, বিশেষ করে স্পিরিটস ও বিয়ার।

  4. ওয়াইন ও বিয়ার রেফ্রিজারেটরে রাখুন, খোলার পর।

অ্যালকোহল চিরকালীন নয়

খোলা মদের বোতল কতদিন ভালো থাকে—এই প্রশ্নের উত্তর নির্ভর করে মদের ধরন ও সংরক্ষণের উপর।
 হুইস্কি, রাম, ভদকা: খোলার পর ১ বছরের মধ্যে খাওয়া ভালো
 ওয়াইন: খোলার ৫–৬ দিনের মধ্যে
 বিয়ার: খোলার ২৪ ঘণ্টার মধ্যেই
 বোঝে খাওয়া, বুঝে সংরক্ষণ করাই হল বুদ্ধিমানের কাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত