Todays Horoscope: সিংহের অর্থক্ষতি, কর্কটের ব্যবসায়িক সাফল্য, জানুন আজকের রাশিফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিংহের অর্থক্ষতির পাশাপাশি কর্কটের ব্যবসায়িক সাফল্যের রয়েছে প্রবল সম্ভাবনা। গ্রহের রাশি পরিবর্তন যেভাবে মানুষের জীবনে প্রভাব ফেলে, একইভাবে গ্রহের সংমিশ্রণও মানুষের জীবনে বিশেষ প্রভাব ফেলে। তাই নজরে রাখুন আজকের রাশিফলে। রাশিচক্র অনুযায়ী জানুন আজ কেমন পরিস্থিতি দেখা দিতে পারে আপনার জীবনে।

আরও পড়ুনঃ এবার প্রাইমারি টেটেও পাশ না করে চাকরি, বেআইনি শিক্ষক-নিয়োগে মামলা হাইকোর্টে

আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। কিন্তু আগামী বিপদ সম্পর্কে সতর্ক থাকতে কাজে আসে রাশিফল। গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে একটি ভবিষ্যদ্বাণী করা হয়। আজকের রাশিফল ​​আপনাকে চাকরি, ব্যবসা, লেনদেন, পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্ক, স্বাস্থ্য এবং সারাদিনের শুভ ও অশুভ ঘটনার পূর্বাভাস দেয়। তাই আজকের রাশিফলে (Todays Horoscope) জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি……

সিংহের অর্থক্ষতি, কর্কটের ব্যবসায়িক সাফল্য, জানুন আজকের রাশিফল
সিংহের অর্থক্ষতি, কর্কটের ব্যবসায়িক সাফল্য, জানুন আজকের রাশিফল

১) মেষ রাশিঃ কর্মক্ষেত্র বদলের প্রবল সম্ভাবনা। প্রয়োজনে আইনি পরামর্শের প্রয়োজন পড়তে পারে। বুদ্ধির জোর শত্রু দমনের সম্ভাবনা। লোকের সঙ্গে একটু ভাল ব্যবহার করুন, বিবাদ ঘটতে পারে। গোপন কোনও রোগ বাড়তে পারে। ব্যবসায় খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ। কাজে কোনও ভুল হবার সম্ভাবনা।

২) বৃষ রাশিঃ নতুন গৃহ নির্মাণে স্ত্রীর সঙ্গে বচসা। কর্মক্ষেত্রে বিশেষ দায়িত্ব পালন করতে হতে পারে। সন্তানদের সঙ্গে বিবাদের সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বাইরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। রক্তচাপ বৃদ্ধি। কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও খারাপ চিন্তার কারণে মনঃকষ্ট। লটারি থেকে কিছু আয়। বন্ধুর দ্বারা কোনও ক্ষতি থেকে রক্ষা।

৩) মিথুন রাশিঃ সঞ্চয় বৃদ্ধির পাওয়ার সম্ভাবনা। শিক্ষার ব্যাপক অগ্রগতি। হটকারী সিদ্ধান্তে প্রবল ক্ষতির সম্ভাবনা। চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে। পিতা-মাতার চিকিৎসার খরচ বাড়তে পারে। আজ কোনও শুভ কিছু ঘটতে পারে। শরীরে ব্যথা বাড়তে পারে। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ।

৪) কর্কট রাশিঃ যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। সাহসী কোনও কাজ আপনার দ্বারা হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। কর্মচারীর ভুলে ব্যবসায় মন্দার সম্ভাবনা। নিজের কাজে ব্যাঘাত ঘটতে পারে। নাসিকায় সমস্যা দেখা দিতে পারে। তবে  স্ত্রীর পরামর্শে ব্যবসায় সাফল্য ফিরতে পারে।

সিংহের অর্থক্ষতি, কর্কটের ব্যবসায়িক সাফল্য, জানুন আজকের রাশিফল

৫) সিংহ রাশিঃ চাকুরীজীবীদের জন্য যথেষ্ট ভালো দিন। বন্ধুর উপকার করতে গিয়ে অর্থক্ষতির সম্ভাবনা। মামলা-মোকদ্দমা থেকেই রেহাই মিলতে পারে। কাজের ব্যপারে উদ্বেগ আসতে পারে। খেলাধুলার জন্য উপহার পেতে পারেন। অহেতুক ক্রোধ বৃদ্ধি। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে।

৬) কন্যা রাশিঃ নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার। প্রেমের জন্য মনে আনন্দ বৃদ্ধি। চিকিৎসার খরচ বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা। সকালের দিকে শুভ কিছু ঘটতে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি।পেটের সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। চুরির থেকে যথেষ্ট সাবধান থাকতে হবে।

৭) তুলা রাশিঃ গবেষণার কাজে ব্যাপক সাফল্যের সম্ভাবনা। ভালো কাজের জন্য সমাজে সুনাম তৈরির সম্ভাবনা। সন্তানের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। উচ্চপদের কোনও চাকরির খোঁজ আসতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি। সকাল থেকে মানসিক দিক খুব একটা ভাল থাকবে না। পুরনো কোনও শত্রু নতুন করে আপনার ক্ষতি করতে পারে। সংসারে শান্তির যোগ দেখা যাচ্ছে।

৮) বৃশ্চিক রাশিঃ এই রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকালের দিকে কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন। দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সির ব্যবসায় অগ্রগতি আশা করা যায়। নতুন করে সমস্ত কিছু শুরু করুন। রমণীপ্রীতি প্রবল। নিকটবর্তী লোকেদের সঙ্গে মনমালিন্য দেখা দিতে পারে।

৯) ধনু রাশিঃ প্রেমের ক্ষেত্রে অবসাদ দেখা দিতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা। শিল্পীদের জন্য যথেষ্ট ভালো সময়। প্রেমে পরিবর্তন নেই। ব্যবসায় লাভ কম হবে। বন্ধুর কোনও কাজ আপনার মনের আনন্দ আনবে। বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, অকারণ কোনও বিবাদ এই সপ্তাহে চিন্তার কারণ হতে পারে। প্রেমের ব্যাপারে নিঃসঙ্গতা আসতে পারে। সৃজনশীল কাজে অগ্রগতি হবে।

১০) মকর রাশিঃ বেকারদের চাকরি সংক্রান্ত বিষয়ে বাধা-বিপত্তির আশঙ্কা রয়েছে। চাকরিজীবীদের কাজে বারংবার হয়রানির আশঙ্কা। সরকারি চাকুরেদের কাজে সতর্ক হতে হবে। রাজনৈতিক নেতাকর্মীদের শত্রুতার কারণে কাজে বাধা-বিপত্তি দেখা দেবে। বাবা-মা-এর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। পারিবারিক দিক থেকে দুর্ঘটনার যোগ বর্তমান। আইনি ঝামেলা দেখা দিতে পারে। অবিভাবকের পরামর্শে সমস্যার সমাধান ঘটবে।

১১) কুম্ভ রাশিঃ আজ ভ্রমণের প্রবল সম্ভাবনা। ধর্মীয় কাজে প্রশংসা পেতে পারেন। কর্মস্থানে প্রবল উন্নতির সম্ভাবনা। জাতিকার দিনটি মিশ্র যাবে। আধ্যাত্মীক ধর্মীয় কাজে অগ্রগতি হতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনও পরীক্ষায় অংশ নিতে পারেন। শিক্ষাক্ষেত্রে শিক্ষক বা আধ্যাত্মিক ব্যক্তির সাহায্য পেতে পারেন। আজ অর্থাগমের যোগ আছে। বেকাররা চাকরির খবর পেতে পারেন। প্রিয়জনের বিবাহ স্থির হতে পারে।

সিংহের অর্থক্ষতি, কর্কটের ব্যবসায়িক সাফল্য, জানুন আজকের রাশিফল

সিংহের অর্থক্ষতি, কর্কটের ব্যবসায়িক সাফল্য, জানুন আজকের রাশিফল
সিংহের অর্থক্ষতি, কর্কটের ব্যবসায়িক সাফল্য, জানুন আজকের রাশিফল

১২) মীন রাশিঃ আত্মীয়স্বজনের সঙ্গে মন মালিন্যের সম্ভাবনা। জীবনে নতুন মানুষের আগমনের সম্ভাবনা। কূটনৈতিক সাফল্য আসার পরিস্থিতি। মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল। সকালের দিকে জীবন সাথীর সাহায্য পেতে পারেন। সময় কিছুটা প্রতিকূল হতে পারে। পাওনাদারের কারণে বিরক্ত বোধ করতে পারেন। পুলিশি হয়রানি বা গ্রেফতার থেকে সতর্ক হতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত