বৃহস্পতিতে কার ভাগ্যে অর্থ, কার জীবনে বিপদ? মিলিয়ে নিন আজকের দিনটি কেমন যাবে

বৃহস্পতির প্রভাবে কোন রাশির ভাগ্যে লক্ষ্মী আসবে, আর কাদের সতর্ক থাকতে হবে? জেনে নিন মেষ থেকে মীন—সকল রাশির আজকের রাশিফল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ বৃহস্পতি, অর্থাৎ লক্ষ্মীর বার। তবে সব রাশির জন্য কি আজকের দিন সমান শুভ? দেখে নিন আজ, ২২ মে ২০২৫ তারিখে আপনার রাশিচক্র অনুযায়ী দিনটি কেমন কাটবে।

 মেষ রাশি: আজ অতিরিক্ত প্রত্যাশা থেকে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। কর্মস্থলে দায়িত্ব নিয়ে জটিলতা আসতে পারে। চিকিৎসা খাতে খরচ বাড়তে পারে। প্রেমে উন্নতি হলেও ব্যয়ের দিকে সংযম জরুরি।

 বৃষ রাশি: সম্পত্তি নিয়ে আইনি সাফল্য মিলতে পারে। মামলার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় জটিলতা কাটতে পারে। স্ত্রীর স্বাস্থ্য বা ভাইয়ের সঙ্গে বিবাদ চিন্তার কারণ হতে পারে।

 মিথুন রাশি: জীবনে বিবাদের আশঙ্কা। ব্যবসা চললেও মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের জন্য দুশ্চিন্তা। কোনো গুরুত্বপূর্ণ কেনাকাটা করতে পারেন।

 কর্কট রাশি: সকালটা অশান্তিপূর্ণ হলেও দিনে উন্নতির সম্ভাবনা। কর্মজগতে জনপ্রিয়তা বাড়বে, তবে সংসারে আর্থিক টানাপোড়েন বাড়তে পারে। গবেষণার কাজে শুভ সময়।

 সিংহ রাশি: নতুন কাজের খোঁজ পেতে পারেন। পিতার সম্পত্তি লাভ হতে পারে। সাংসারিক মতবিরোধ এবং স্বামীর সঙ্গে বিবাদের সম্ভাবনা। সম্মান ও প্রতিপত্তি বাড়বে।

 কন্যা রাশি: আজ ক্লান্তি থাকবে বেশি। প্রেমে প্রতারণার আশঙ্কা। প্রতিবেশীর সহায়তায় ব্যবসায় উপকার হতে পারে। গৃহে চুরির সম্ভাবনা, সতর্ক থাকুন।

 তুলা রাশি: মানসিক উদ্বেগ বাড়বে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুযোগ আসবে। পরিবারে আর্থিক অনটন হতে পারে। ভ্রমণের পরিকল্পনা হতে পারে।

 বৃশ্চিক রাশি: আইনি সুরক্ষা পাবেন অভিজ্ঞদের সাহায্যে। স্বামী-স্ত্রীর সম্পর্কে তিক্ততা। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকবে। বড় কেনাকাটা ভেবেচিন্তে করুন।

 ধনু রাশি: সুস্থতা এবং সুনামের সম্ভাবনা। বাড়তি লোভ বিপদ ডেকে আনতে পারে। কর্মে পদোন্নতির যোগ। দান করার ইচ্ছা থাকবে। শেয়ারে লগ্নি নিয়ে চিন্তা হতে পারে।

 মকর রাশি: বন্ধুদের প্রতি সচেতন থাকুন। ব্যবসায় মুনাফার সম্ভাবনা। পুরনো ঝামেলা মিটে যেতে পারে। বাতের সমস্যা হতে পারে।

 কুম্ভ রাশি: বাড়িতে চুরির আশঙ্কা। ব্যবসায় লাভ হলেও সংসারে মানিয়ে চলার প্রয়োজন। সন্তানের কারণে অর্থ লাভ হতে পারে।

 মীন রাশি:সন্তানের পরীক্ষার ফল শুভ। কর্মক্ষেত্রে উদাসীনতা সমস্যার কারণ হতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য দিনটি অনুকূল নয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত