Suvendu Adhikari: বেশী ভালোবাসায় মধুমেহ হতে পারে, শুভেন্দুর বাড়ির সামনে জমায়েতে নিষেধাজ্ঞা হাই কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গেট ওয়েল সুন কার্ড নিয়ে জমায়েত করেছিল যুব তৃণমূল কর্মীরা। তারই প্রতিবাদে কলকাতা হাই কোর্ট মামলা দায়ের করেছিলনে নন্দীগ্রামের বিধায়ক। বুধবার হাইকোর্টের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত করা যাবে না। এবিষয়ে পুলিশ সুপারকে নিশ্চিত করার কথা বলা হয়েছে।

আরও পড়ুনঃ Partha Chaterjee: উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? সমস্ত নথি আইনজীবীর হাতে তুলে দিল ইডি

উল্লেখ্য, রবিবার শান্তিকুঞ্জের সামনে অভিযানের ডাক দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীর একটি ট্যুইটের পর গেড় ওয়েল সুন লেখা বার্তা পাঠান কুণাল। এরপ থেকেই শুভেন্দুর বাড়ির সামনে ভিড় করেন কর্মীরা। পরে পুলিশ বাধা দিতে গেলে তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। সেই ঘটনার পরে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। সেই মামলায় সাফ নির্দেশ দিলেন বিচারপতি।

বেশী ভালোবাসায় মধুমেহ হতে পারে, তৃণমূলের জমায়েত নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের 
বেশী ভালোবাসায় মধুমেহ হতে পারে, তৃণমূলের জমায়েত নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের

এদিন আদালতে শুভেন্দুর আইনজীবীর বক্তব্য ছিল গত ১৪ নভেম্বর থেকে বিরোধী দলনেতার বাড়ির সামনে জমায়েত করা হচ্ছে। সেখানে পুলিশ অফিসাররা উপস্থিত থাকছেন। সেই জমায়েত থেকে অশ্রাব্য কথাবার্তা বলা হচ্ছে বলেও দাবি করেন তিনি। প্রইয়োজনে আদালতের সামনে সমস্ত ভিডিও ফুটেজ প্রস্তুত করতে রাজি হন শুভেন্দুর আইনজীবী।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে যাতে না কোনও জমায়েত হয়, সেবিষয়ে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ও কাঁথি থানাকে সুনিশ্চিত করতে হবে। যদিও এবিষয়ে তৃণমূলের দাবি ছিল, শুভেন্দুর সুস্থতা কামনা করতেই এই মিছিল করা হয়েছে। সেই প্রসঙ্গে বিচারপতির মন্তব্য ভালোবাসা থাকতে পারে। বেশী ভালোবাসায় মধুমেহ হতে পারে।

বেশী ভালোবাসায় মধুমেহ হতে পারে, তৃণমূলের জমায়েত নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের 

বেশী ভালোবাসায় মধুমেহ হতে পারে, তৃণমূলের জমায়েত নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের 
বেশী ভালোবাসায় মধুমেহ হতে পারে, তৃণমূলের জমায়েত নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের

কাঁথির ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের তরফে এই মামলা দায়ের হয়েছে। মোট ১৮ জনের নামে এই অভিযোগ দায়ের হয়। সেই তালিকায় রয়েছে সুপ্রকাশ গিরির নাম। তৃণমূলের তরফে নেওয়া এই পদক্ষেপকে মোটেই সমর্থন করছেন না শান্তিকুঞ্জের অন্যান্য সদস্যরাও। যা নিয়ে ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন