শিক্ষকদের ইনক্রিমেন্ট সমস্যার সমাধান, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষকদের ইনক্রিমেন্ট সমস্যার সমাধান হল এবার। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  ১৫ বছর পর শিক্ষকদের ইনক্রিমেন্ট ফেরত চাইছিল স্কুল শিক্ষা দফতর। ফলে চরম সমস্যায় পড়েছিলেন শিক্ষকরা। ফলে তাঁরা স্মরনাপন্ন হন কলকাতা হাইকোর্টের। আর আজ কলকাতা হাইকোর্ট বড় ধাক্কা দিল স্কুল শিক্ষা দফতর কে। শিক্ষা দফতরের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

আর পড়ুনঃ মানিক ভট্টাচার্যকে হাইকোর্টে হাজিরা দিতে নির্দেশ, আদালত অবমাননা প্রাথমিক শিক্ষা পর্ষদের!

সময় গরানোর সাথে সাথে বেতন বৃদ্ধি হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। মূল্যবৃদ্ধি অনুপাতে এই বেতন বৃদ্ধি কেই বলা হয় ইনক্রিমেন্ট। ১৫ বছর ধরে পেয়ে আসা ইনক্রিমেন্ট এখন ফেরত চাইছে স্কুল শিক্ষা দপ্তর। যার ফলে ২০০৪, ২০০৫, ২০০৬ অর্থাৎ ১৫ বছরের আগে নিযুক্ত হওয়া শিক্ষকরা মহা সমস্যায় পড়েন। আদালতের নির্দেশে শিক্ষকদের ইনক্রিমেন্ট সমস্যার সমাধান হল আজ।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি ছিল এই মামলার। স্কুল শিক্ষা দফতরের সিদ্ধান্তের ওপর অন্তবর্তী স্থগিতাদেশ দিয়ে বিচারপতি জানান, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বর্ধিত বেতনের কোনও অংশ কাটা যাবেনা শিক্ষকদের। কিন্তু কেন শিক্ষকদের ইনক্রিমেন্ট ফেরত চাইছে স্কুল শিক্ষা দফতর?

শিক্ষকদের ইনক্রিমেন্ট সমস্যার সমাধান, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

শিক্ষকদের ইনক্রিমেন্ট সমস্যার সমাধান, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

জানা গিয়েছে, চাকরি পাওয়ার ৫ বছরের মধ্যে প্রশিক্ষণ ডিগ্রি করে নেওয়ার কথা শিক্ষকদের। কিন্তু বিভিন্ন আইনি জটিলতায় এই ডিগ্রি নাকি করা সম্ভব হয়নি শিক্ষকদের। এই শিক্ষকরা বেশিরভাগই নবম, দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির। স্কুল শিক্ষা দফতর জানিয়েদিয়েছিল নির্ধারিত সময়ে প্রশিক্ষণ ডিগ্রি না করায় এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ইনক্রিমেন্ট ফেরত দিতে হবে। যদি ফেরত না দেন শিক্ষকরা তাহলে বেতনের সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা বাদ দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন