নজরবন্দি ব্যুরো: কোনও পুরুষ যদি দ্বিতীয়বার বিয়ে করে তবে তাঁকে বাধ্যতামূলকভাবে প্রথম স্ত্রীর দায়িত্ব নিতে হবে। এক মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। দায়রা আদালতে অভিযোগকারিণীর পক্ষেই রায় দেন বিচারপতি। প্রথম স্ত্রীয়ের থেকে পণ না পাওয়ায় অভিযুক্ত ব্যক্তি দ্বিতীয় বিয়ে করেন, এই মর্মে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন: মুক্তি পেল বাদশার নতুন ছবির গান, দেখুন সম্পূর্ণ ভিডিও


সূত্রে খবর, ২০০৩ সালে অভিযোগকারীণীর বিয়ে হয়েছিল। কিন্তু পণের দাবিতে দিনের পর দিন স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা অত্যাচার করত। ২০১২ সালে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর অভিযুক্ত স্বামী দ্বিতীয় বিয়ে করেন। এই ঘটনার প্রেক্ষিতে পারিবারিক পারিবারিক আদালতে মামলা দায়ের হয়। ২০১৬ সালে এই মামলায় ওই ব্যক্তিকে তাঁর প্রথম স্ত্রীকে মাসিক ৬ হাজার টাকা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। ২০১৯ সালে এই রায় খারিজ করে দায়রা আদালত এই রায় খারিজ করে টাকার অঙ্ক ৬ হাজার থেকে কমিয়ে ৪ হাজার করা হয়। এরপরই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযোগকারিণী।

কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা দত্তর সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। সব দিকে শুনে বিচারপতির পর্যবেক্ষণ, যে ব্যক্তি দ্বিতীয় বিয়ে করতে পারেন, তিনি কোনওভাবেই প্রথম স্ত্রীর দায়িত্ব অস্বীকার করতে পারেন না।



বিচারপতি শম্পা দত্তর কথায়, একজন মহিলা যিনি বছরের পর বছর ভালোবাসা, আন্তরিকতা দিয়ে বৈবাহিক সম্পর্কে ছিলেন, যতক্ষণ প্রয়োজন থাকবে ততক্ষণ তাঁর দায়িত্ব পালন করা স্বামীর কর্তব্য। এই পর্যবেক্ষণের ভিত্তিতে দায়রা আদালতের নির্দেশ খারিজ করে হাইকোর্ট।
দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর দায়িত্ব নিতে বাধ্য স্বামী, পর্যবেক্ষণ হাইকোর্টের








