নজরবন্দি ব্যুরোঃ খুন ও ধর্ষণের হুমকি, পরিবার ও মেয়ের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা দায়ের ক্রিকেটার মহঃ শামির স্ত্রী ও মডেল হাসিন জাহানের। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে মামলা করে সাইবার অভিযোগের যথাযথ তদন্তের আবেদন করেছেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্য ২৫ লক্ষ টেস্ট ৪ হাজার মৃত্যু পেরিয়ে গেল আজ। দেখুন বুলেটিন।
মামলার বয়ান অনুযায়ী হাসিন জানিয়েছেন, চলতি বছরের ৫ ই আগস্ট অযোধ্যার রাম মন্দিরের জন্য যে ভূমি পুজো অনুষ্ঠান হয়েছিল। সেই বিষয় নিয়েই তিনি একটি সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন।এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তাঁর পরিবারের উপর আক্রমণ করার হুমকি আসছে।
হাসিন জাহানকে ও তাঁর মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকির পাশাপাশি সেশ্যাল মিডিয়াতে কুরুচিকর মন্তব্য আসতে থাকে বলে অভিযোগ। এই প্রাণে মেরে ফেলার হুমকি পেয়ে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন হাসিন জাহান। মহঃ শামির সঙ্গে তাঁর মামলা-মোকদ্দমা চললেও এখনও উত্তর প্রদেশের সঙ্গে তাঁর একটা ভাললাগা রয়েছে।
খুন ও ধর্ষণের হুমকি, হাসিন জাহানের আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, ” ধর্মচারণের অধিকার সংবিধান স্বীকৃত। যে কোনও ধর্মের প্রতি সহানুভূতিশীল হওয়া অন্যায় নয়। আমার মক্কেল পোস্ট করে সহানুভূতি জানায়। রাষ্ট্রের উচিত তাঁকে সুরক্ষা দেওয়া।”



