Guru Purnima: গুরু পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, আচমকাই ধনলাভের সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ, সোমবার গুরু পূর্ণিমা। পৌরাণিক মতে, মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়। আজকের দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গুরু পূর্ণিমার শুভ যোগে ভাগ্যের চাকা ঘুরবে তিন রাশির। আর্থিক দিক সহ বিভিন্ন ক্ষেত্রে মিলবে সাফল্য। দেখে নিন কী বলছে জ্যোতিষশাস্ত্র।

আরও পড়ুন: সোমবার কার ভাগ্যে কী আছে, জানুন আজকের রাশিফল

একজন ব্যক্তির জীবনের গুরুর ভূমিকা বিশেষ প্রাধান্য পায়। গুরু পূর্ণিমার উৎসব পালিত হয় গুরুকে শ্রদ্ধা জানাতে এই দিনটি পালন করা হয়। গুরু পূর্ণিমার পুজোর শুভ সময় ২ জুলাই রাত ৮.২১ মিনিট থেকে ৩ জুলাই বিকেল ৫.০৮ মিনিট পর্যন্ত। তবে উদয়তিথি বিবেচনা করা হলে পুজোর শুভ সময় ৩ জুলাই। বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে, ৩ জুলাই গুরু পূর্ণিমার পর আগামী ১১ জুলাই অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার বুধের উদয়। এর হাত ধরেই একাধিক রাশির ভাগ্য খুলবে। গুরু পূর্ণিমায় গ্রহগুলির বিশেষ সংযোগের ঘটনা ঘটছে। জেনে নিন আপনার রাশি আছে কি এই তালিকায়? আপনার জন্য কোন সুখবর আসছে কি?

মিথুন: এই রাশির জাতক-জাতিকাদের হঠাৎ করেই ধনলাভ ঘটবে। কর্মজীবনে সাফল্য আসবে। বহুদিন ধরে আটকে থাকা কাজ এদিন সম্পন্ন হয়ে যেতে পারে। পারিবারিক সমস্যা কিংবা কোনও সাংসারিক জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। গাড়ি, বাড়ি কেনার জন্য সঠিক সময় এটি।

গুরু পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, আচমকাই ধনলাভের সম্ভাবনা

ধনু: কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। আত্মবিশ্বাস বাড়বে। যারা চাকরির সন্ধান করছেন তাঁদের জন্য কোনও সুখবর আসতে পারে। ছোটখাটো বিনিয়োগের জন্য শুভ সময়। ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে উন্নতি হবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। বন্ধু কিংবা সহকর্মীদের সহযোগিতা পাবেন।

গুরু পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, আচমকাই ধনলাভের সম্ভাবনা

সিংহ: আর্থিক দিক থেকে উন্নতি হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পূর্ণ হবে। এই রাশির জাতক-জাতিকা যারা সরকারী চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য শুভ সময়। দাম্পত্য জীবনে কলহ দূর হবে, বাড়বে ঘনিষ্ঠতা। গারি-বাড়ি কিনতে চাইলে এটাই ভালো সময়।

গুরু পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, আচমকাই ধনলাভের সম্ভাবনা

গুরু পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, আচমকাই ধনলাভের সম্ভাবনা
গুরু পূর্ণিমায় ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির, আচমকাই ধনলাভের সম্ভাবনা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত