দর্শকদের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন। কখনও আবার নাচের জাদুতে মুগ্ধ করেছেন। দর্শক মহলে আবার তাঁর কৌতুক অভিনেতাও হিসেবে সুখ্যাতি রয়েছে। তিনি গোবিন্দা। রাজনীতির ময়দানে নামার অভিজ্ঞতা তাঁর রয়েছে। এবার শুরু হতে পারে তারই দ্বিতীয় ইনিংস। ফের একবার রাজনীতির ময়দানে গ্র্যান্ড এন্ট্রি হতে পারে বলি অভিনেতা গোবিন্দার।
আরও পড়ুনঃ প্রার্থী ছাড়াই প্রচার, আসানসোলে বিজেপির টিকিটে লড়বে কে? উত্তর নেই এখনও



২০০৪ সালে কংগ্রেসের প্রার্থী হিসাবে রাজনীতির পথে যাত্রা শুরু হয় গোবিন্দের। কিন্তু অভিনেতা হিসাবে সফল হলেও রাজনীতির মাঠে ছক্কা মারতে পারেননি তিনি। ভোটে জিতলেও সংসদে অধিবেশন চলাকালীন নাকি বেশির ভাগ সময়েই অনুপস্থিত থাকতেন গোবিন্দ। এমনকি রাজনীতির সঙ্গে তেমন সক্রিয় ভাবে যুক্তও থাকতেন না তিনি।



গোবিন্দা মনে করেছিলেন রাজনীতির জন্য তাঁর অভিনয় জীবনে প্রভাব পড়ছে। তিনি কাজ পাচ্ছেন না। সেই কারণে ২০০৮ সালে রাজনীতি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন । এক পুরনো সাক্ষাৎকারে তিনি জানিয়েওছিলেন যে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি সময় নষ্ট করেছেন। তাঁর প্রভাব কেরিয়ারেও পড়েছে বলে দাবি করেছিলেন তিনি।
কিন্তু তিনি সেই কথার পর আবার ফের রাজনীতিতে ফিরছেন বলেই খবর। এবার লোকসভা নির্বাচনে শিবসেনা-ইউবিটি-এর অমল কীর্তিকারের বিরুদ্ধে মুম্বই উত্তর পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। শিন্ডে শিবিরে গোবিন্দর ‘এন্ট্রি’ মোটামুটি নিশ্চিত। তবে দলের তরফে এনিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি। এখানকার সাংসদ গজানন কীর্তিকারের বয়স হয়েছে।
ফের রাজনীতিতে গোবিন্দা! লোকসভার প্রার্থী হচ্ছেন তিনি? কিন্তু কোন দলের হয়ে

সূত্রের খবর, সেই কারণে এবার তাঁকে প্রার্থী না করে গোবিন্দকে টিকিট দিতে পারে দল। আর এই জল্পনা আরও বাড়িয়ে দিয়াছে যখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাসভবনে দেখা করতে গিয়েছিলেন গোবিন্দ। তা থেকেই অনুমান করা হচ্ছে যে শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে পারেন অভিনেতা।








