ফের ট্যুইট যুদ্ধ ধনখড়-মহুয়ার! মন্তব্য-পাল্টা মন্তব্যে সরগরম রাজনীতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের ট্যুইট যুদ্ধ ধনখড়-মহুয়ার! তৃণমূল নেত্রী মহুয়া মিত্র গতকাল একটি ট্যুইট করে দাবি করেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনখড় স্বজনপোষণ করছেন। মহুয়ার বক্তব্য  রাজ্যপালের আত্মীয়দের মধ্যে ছয়জন রাজভবনে অফিসার অফ স্পেশাল ডিউটিতে নিয়োগ করেন। আর আজ রাজ্যপাল জানান মহুয়া মিত্র ওই টুইট সম্পূর্ণ ভুল।

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা নেমে এলো এক লক্ষের ঘরে, কমেছে মৃত্যুর সংখ্যা

এই বিষয় নিয়েই অব্যবহিত পরেই ট্যুইট করেন রাজ্যপাল। ট্যুইটে রাজ্যের রাজ্যপাল লেখেন, ‘‌ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের প্রচার নিয়ে যে টুইট মহুয়া মৈত্র করেছেন তা পুরোপুরি ভুল। ভুল তথ্য তুলে ধরা হচ্ছে। ৩টি রাজ্য থেকে চার ভিন্ন জাতের ব্যক্তিকে ওএসডি পদে নিয়োগ করা হয়েছে। এই ৬ জনের কেউই আমার নিকট আত্মীয় হন না। এই ৬ জনের কেউ আমার রাজ্যেরও নন। রাজ্যের আইনশৃঙ্খলার উদ্বেগজনক পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে আমার নামে। সংবিধান মেনে রাজ্যের মানুষের জন্য আমি কাজ করে যাব। মমতা ব্যানার্জিকে ট্যাগও করেন ট্যুইটে।’‌

Capture 2

এই ট্যুইটের পর তৃণমূল নেত্রী মহুয়া মিত্র ফের আরও একটি ট্যুইট করেন এবং এই তাতে তিনি রাজ্যপালকে ‘আঙ্কেলজি’ বলে সম্মোধন করে লেখেন, ‘‌আঙ্কলজি রাজভবনে যে ৬ জনকে ওএসডি নিয়োগ করা হয়েছে, এই ৬ জনের অতীত পরিচয় কী সেটা এখানে জানাতে অনুরোধ করছি। একই সঙ্গে অনুরোধ করছি এটাও জানান সবাইকে, কী ভাবে ওই ৬ জনকে রাজভবনে নিয়োগ করা হল।

বিজেপির আইটি সেল এই বিষয় থেকে আপনাকে বার করে আনতে পারবে না। দেশের উপরাষ্ট্রপতির পদও মনে হয় অধরা থেকে গেল আপনার।’‌ তবে পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং তৃণমূল নেত্রী মহুয়া মিত্র এই বাক-বিতন্ডার যুদ্ধ নতুন নয় এর আগেও বহুবার রাজ্যপাল এবং এই তৃণমূল নেত্রী ট্যুইট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। আর তাদের এই একে অপরের টুইট যুদ্ধে সরগরম থেকেছে রাজ্য রাজনীতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর