সন্দেশখালিতে ইডি আধিকারিকদের হামলার পর বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে। এখনও অধরা শেখ শাহজাহান। এই পরিপ্রেক্ষিতে রাজ্য প্রশাসনের কাজের ওপর অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি পুরুলিয়াতে সাধু নিগ্রহের ঘটনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। এই ক্ষেত্রে পুলিশকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন তিনি।



আরও পড়ুন : জ্যোতিপ্রিয় মল্লিকের এসএসকেএম থেকে প্রেসিডেন্সি প্রত্যাবর্তন
শনিবার রাজ্যপাল বলেন, “এবার আর কোনও অজুহাত না দেখিয়ে পদক্ষেপ করা উচিত রাজ্য সরকারের। আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এমন নেতিবাচক ঘটনা যদি বন্ধ না করা হয়, তাহলে তা কখনও গ্রহণযোগ্য হতে পারে না। সংবিধান, আদালত এবং রাজ্যপাল এখানে আছে। তাই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।



ঘটনায় কে অপরাধী, তা সকলেরই জানা। তাঁকে কেন ধরা হচ্ছে না, সেই কারণ জনসমক্ষে প্রকাশ করা হোক। সত্যিটা বলা হোক। ব্যবস্থা গ্রহণ করা হোক।” প্রসঙ্গত, শাসকদল ইডি আধিকারিকদের হামলার পাল্টা দায় ইডির ওপরেই চাপিয়েছে। অতঃপর পুরুলিয়ায় সাধু নিগ্রহের ঘটনা নিয়ে রাজ্যপাল বলেন,

রাজ্যের পরিস্থিতি নিয়ে সরব রাজ্যপাল, প্রশাসনের কাছে চাইলেন রিপোর্ট
“পুরুলিয়ায় যা ঘটেছে, সেটা অত্যন্ত অসম্মানজনক। শোচনীয় ঘটনা। সাধুদের উপর হামলা উদ্দেশ্যপ্রণোদিত হিসেবেই ধরা উচিত। এর তীব্র ভাষায় নিন্দা জানাতে চাই আমি। রাজ্যপালের কাজ শুধু রিপোর্ট চাওয়া নয়, ব্যবস্থা গ্রহণ করাও। এখনও আর রিপোর্ট চাওয়ার সময় নেই। এখন ব্যবস্থা গ্রহণের সময় চলে এসেছে।” উল্লেখ্য , মুলত ভাষাগত কারণে ভুল বোঝাবুঝি থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে ।







