প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বাড়ির কাছেই টীকাকরনের ব্যবস্থা কেন্দ্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বাড়ির কাছেই টীকাকরনের ব্যবস্থা কেন্দ্রের। দেশে করোনার টীকার আকালের মাঝেই রয়েছে আরও অনেক রকম সমস্যা। যেমন টীকা নেওয়ার জন্য দীর্ঘ লাইন। যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা দেশের প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বেশ কঠিন। অনেক সময় লাইনে দাঁড়াতে দাঁড়াতে অসুস্থ হয়ে পড়ছেন তাঁরা। এমন অবস্থায় প্রবীণদের এই সমস্যা মেটাতে এগিয়ে এল খোদ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুনঃ বোলপুরে তৃণমূল নেতাকে খুনের চেষ্টার অভিযোগে গুলিভর্তি পিস্তল সহ ধৃত যুবক।

যাতে তাঁদের ভ্যাকসিন পেতে কোনও অসুবিধা না হয় তার জন্য বাড়ির কাছেই ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করতে চলেছে কেন্দ্র। গতকাল এই নিয়ে একটি গাইডলাইন ও প্রকাশ করা হয় কেন্দ্রের তরফে। প্রসঙ্গত ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের সুপারিশ কমিটি National Expert Group On Vaccine Administrarion For Covid 19 প্রথম এই প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। এবার তাদের এই প্রস্তাবেই এবার সম্মতি দিল কেন্দ্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬০ বছরের বেশি এবং শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা নিজের বাড়ির কাছেই ভ্যাকসিন নিতে পারবেন।

এই নিয়ে কেন্দ্রের তরফে বলা হয়েছে, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ নাগরিকরা যাতে টিকাকরণ থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে গাইডলাইন পাঠানো হয়েছে। এই কর্মসূচির পোশাকি নাম দেওয়া হয়েছে “Near To Home Covid Vaccination Center” বা NHCVC। স্বাস্থ্যকেন্দ্র নয় এমন জায়গায় শুরু করতে হবে ভ্যাকসিনেশন সেন্টার। উদাহরণ দিয়ে বলা হয়েছে, বিভিন্ন কমিউনিটি সেন্টার, পঞ্চায়েত ঘর, স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রমে করা যেতে পারে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া।

প্রবীণ ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য বাড়ির কাছেই টীকাকরনের ব্যবস্থা কেন্দ্রের। এই প্রক্রিয়া চালু হলে প্রবীণ ও বিশেসভাবে সক্ষমদের জন্য তা যথেষ্ট উপকারী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ভ্যাকসিনের আকালে নয়া ভ্যাকসিন সেন্টার চালু করা কতটা সম্ভব এই নিয়েও তাঁরা যথেষ্ট সন্দিহান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন