কর্ণাটকের সরকারি হাসপাতাল, অক্সিজেনের অভাবে থামলো ২৪ জন কোভিড রোগীর জীবন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কর্ণাটকের সরকারি হাসপাতাল, অক্সিজেনের অভাবে থামলো ২৪ জন কোভিড রোগীর জীবন, এই চিত্র আসতে আসতে ছড়িয়ে পড়ছে গোটা দেশে। প্রথমে দিল্লি, তারপর উত্তরপ্রদেশ, এবার একই সঙ্গে অক্সিজেনের অভাবে ২৪ জন রোগী মারা গেলেন কর্ণাটকে। কনোভাবেই লাগামে আসছে না পরিস্থিতি। অপর্যাপ্ত অক্সিজেন আর বেডের ঘাটতিতে বাড়ছে দেশের মৃত্যু মিছিল।

আরও পড়ুনঃ সোমবার মধ্যরাতের মধ্যে কেন্দ্র দিল্লিকে বরাদ্দ অক্সিজে না দিলে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট

আজই একাধিক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, আজ মধ্য রাতের মধ্যে বরাদ্দ সকল অক্সিজেন সরবরাহ করতে হবে দেশের রাজধানীতে, অন্যথায় এবার করা ব্যবস্থা নেবে আদালত। তার মধ্যেই এই ভয়াবহ ঘটনা, কর্ণাটকে। প্রথম সারির এক সংবাদ মাধ্যম সূত্রের খবর, ঘটনা ঘটেছে কর্নাটকের চামরাজনগর জেলা হাসপাতালে।

কর্ণাটকের সরকারি হাসপাতাল, অক্সিজেনের অভাবে থামলো ২৪ জন কোভিড রোগীর জীবন, সূত্ওরের খবর ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী ভর্তি ছিলেন , তার মধ্যেই একদিনে ঘটে ২৪ জনের মৃত্যু। ঘটনা প্রসঙ্গে হাসপাতালের কর্মী জানিয়েছেন, পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ ছিলনা হাসপাতালে। রাত্রি ১২ টা থেকে ২ টোর মধ্যে একে একে প্রাণ হারান ২৪ জন রোগী। ঘটনায় তড়িঘড়ি জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। জরুরি বৈঠকও তলব করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত