রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে নিয়োগের কথা আগেই জানিয়েছিল নবান্ন (Nabanna)।বুধবার সরকারী বিজ্ঞপ্তি প্রকাশিত হল। বিজ্ঞপ্তিতে জানা যাচ্ছে , গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ পঞ্চায়েতের এই তিনটি স্তরে মোট ৬ হাজার ৬৫২ জনকে নিয়োগ করা হবে।

আরও পড়ুন : ৫৫ দিন পর গ্রেফতার, অবশেষে পুলিশের জালে সন্দেশখালির বেতাজ বাদশা
সূত্রের খবর, নতুন কর্মী নিয়োগের বিষয়ে গত ১১ জানুয়ারি মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য।এবার প্রকাশ করা হল বিজ্ঞপ্তি। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতে প্রচুর শুন্যপদ রয়েছে। এগুলি পুরণ না হওয়ায় বহু জায়গায় সরকারী কাজে অসুবিধা হচ্ছিল। দ্রুত এই নিয়োগ সম্পন্ন হলে কর্মীসঙ্কটের অবসান হবে।

সুখবর! শীঘ্রই নিয়োগ, খবর নবান্ন সূত্রে
১১ জানুয়ারি মন্ত্রীসভার বৈঠকে পঞ্চায়েতের ত্রিস্তরে সাড়ে ৬ হাজার কর্মী নিয়োগের পাশাপাশি দমকল বিভাগের ফায়ার অপারেটর পদেও ১ হাজার জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সম্পর্কিত বিজ্ঞপ্তিও প্রকাশিত হবে শীঘ্রই।



