সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, একাধিক পদে অবসরের বয়সসীমা বাড়ল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, অবসরের বয়স বেড়ে ৬২ থেকে হল ৬৫। অনেকদিন ধরেই এটি আলোচনার স্তরে যা ছিল, সেটাই এবার বাস্তবায়িত হল। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একাধিক পদে অবসরের বয়সসীমা বাড়ানো হল।৬৫ হল অবসরের বয়সসীমা

আরও পড়ুনঃ মধ্যরাতে আবারও বাড়ল গ্যাসের দাম, ফেব্রুয়ারিতেই তিন দফায় মোট ১০০ টাকা বৃদ্ধি!

বুধবারই সেই নোটিফিকেশন জারি করা হয়েছে। ফেব্রুয়ারি থেকেই কার্যকর হচ্ছে সেই নির্দেশিকা। এই নির্দেশিকা মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদগুলির জন্যই এই জারি হয়েছে। একাধিক পদের অবসরের সময়সীমা বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, কন্ট্রোলার অফ এক্সামিনেশন, কলেজের ইন্সপেক্টর, ডিন অফ স্টুডেন্টস ওয়েলফেয়ার, ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন, ডেপুটি ইন্সপেক্টর অফ কলেজ, পিজি ও ইউজি কাউন্সিলের সেক্রেটারি।

সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য, প্রসঙ্গত উল্লেখ্য,বছর দুয়েক আগেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৫ বছর এবং উপাচার্যদের অবসরের বয়স ৬৫ থেকে বাড়িয়ে ৭০ বছর করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই এই পদগুলিতে অবসরের বয়স বাড়ানোর বিষয়টি আলোচনার চলছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন