মধ্যরাতে আবারও বাড়ল গ্যাসের দাম, ফেব্রুয়ারিতেই তিন দফায় মোট ১০০ টাকা বৃদ্ধি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মধ্যরাতে আবারও বাড়ল গ্যাসের দাম, গ্যাসের দাম বৃদ্ধি আগের দফায় ৫০ টাকা দাম বৃদ্ধির পরে দু’সপ্তাহও কাটেনি। বুধবার মধ্যরাতে ফের ২৫ টাকা দর বাড়ল বাড়িতে রান্নার গ্যাস-সিলিন্ডারের। এই ফেব্রুয়ারি মাসে এই নিয়ে তিন বারে মোট ১০০ টাকা।রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থাগুলির ঘোষণা, ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২৫ টাকা বেড়ে হচ্ছে ৮২০.৫০ টাকা।

আরও পড়ুনঃ মাস্টারস্ট্রোক, বাংলার সবাইকে ফ্রি টিকা দিতে কেন্দ্রের সম্মতি চেয়ে চিঠি মমতার।

১৯ কিলোগ্রামের বাণিজ্যিক সিলিন্ডারের দর কমছে ৫ টাকা। হচ্ছে ১,৫৮৪ টাকা। এর আগে এ মাসে বাড়িতে ব্যবহারের সিলিন্ডারের দাম যে দু’বার বেড়েছে, তখন ভর্তুকির অঙ্ক বাড়েনি। এ বারও কি তা আদৌ বাড়বে, তা নিয়ে প্রশ্ন গ্রাহকদের। এ দিন ভর্তুকির অঙ্ক জানানো হয়নি।

মধ্যরাতে আবারও বাড়ল গ্যাসের দাম, এদিকে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে।অগ্নিমূল্য ডিজেলও। এ বার আমজনতার দুশ্চিন্তা বাড়িয়ে ৮০০ টাকা ছাড়াল রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও। সং‌স্থাগুলির দাবি, “বিশ্ব বাজারে গ্যাসের ও তার উপাদানের দাম বৃদ্ধিই এর কারণ।”

 কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, তা হলে পর পর দু’বার বাণিজ্যিক কাজে ব্যবহারের সিলিন্ডারের দাম কমল কী ভাবে? রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস সংস্থা ফেব্রুয়ারিতে মাস পয়লায় দাম একই রাখার কথা বলে, কয়েক দিন পরে দর বাড়ানোর কথা জানিয়েছে। এই মাসে দর বেড়েছে তিন বার। ডিসেম্বরে দু’দফায় সিলিন্ডারের দাম ১০০ টাকা বেড়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন