ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ফের বিনামূল্যের বালিশ, কম্বল, চাদর ফিরছে রেলে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার প্রথম ঢেউ থেকে শুরু হয়েছিল বিভিষিকার দিন। করোনার প্রভাব পড়েছিল সবক্ষেত্রে। মহামারীর কারণে এলোমেলো হয়ে গিয়েছিল ভারতীয় রেলের স্বাভাবিক পরিষেবা। ট্রেন যাত্রীদের জন্য জারি হয়েছিল একাধিক বিধিনিষেধ। এইসঙ্গে শীততপ নিয়ন্ত্রিত বগিতে বালিশ, কম্বল, চাদর, তোয়ালে দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল।

আরও পড়ুনঃ জীবনে আপসোস করতে না চাইলে, বয়স ৩০ হওয়ার আগেই করুন এই ৭টি কাজ

এবার এই সমস্যার সমাধান হতে চলেছে। অবশেষে পুরনো দিন ফিরছে। বৃহস্পতিবার দেশের সব রেলওয়ে জোনকে বিজ্ঞপ্তি পাঠিয়ে যাত্রীদের পুরনো পরিষেবা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক। শীতের সময়ে রেল কম্বল, চাদর না দিলেও তার জন্য বিকল্প ব্যবস্থা করেছিল রেল। করোনাকালে ট্রেন সফরের সময় যাঁরা বালিশ, চাদর, কম্বল ইত্যাদি নিতে চান তাঁদের জন্য রেল বিশেষ ব্যবস্থা চালু করে।

ফের বিনামূল্যের বালিশ, কম্বল, চাদর ফিরছে রেলে
ফের বিনামূল্যের বালিশ, কম্বল, চাদর ফিরছে রেলে

প্রথমে দিল্লি থেকে শুরু হলেও পরে অনেক বড় স্টেশনেই এই সুবিধা মেলে। এর জন্য যাত্রীদের মাথা পিছু দিতে হচ্ছিল ৩০০ টাকা। তার বিনিময়ে রেল দিচ্ছিল একটি কম্বল, একটি বিছানায় পাতার চাদর, একটি বালিশ, বালিশের কভার, একবার ব্যবহার করেই ফেলে দেওয়া যায় এমন একটি ব্যাগ।

ট্রেন যাত্রীদের জন্য সুখবর! ফের বিনামূল্যের বালিশ, কম্বল, চাদর ফিরছে রেলে

এবার সেই সমস্যার সমাধান হল। ফের বিনামূল্যে রেলের বাতানুকূল বগিতে মিলবে বালিশ, তোয়ালে, চাদর, কম্বল। শীততপ নিয়ন্ত্রিত কামরার জানলায় ঝুলবে পর্দা। বৃহস্পতিবার দেশের সব রেলওয়ে জোনকে বিজ্ঞপ্তি পাঠিয়ে যাত্রীদের পুরনো পরিষেবা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক

ফের বিনা বিনামূল্যের বালিশ, কম্বল, চাদর ফিরছে রেলে
ফের বিনা বিনামূল্যের বালিশ, কম্বল, চাদর ফিরছে রেলে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন