নজরবন্দি ব্যুরো: উৎসবের মধ্যেই কেন্দ্রীয় সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য সুখবর আনতে চলেছে কেন্দ্র। পিএফ-এক সুদ বাড়াতে পারে এছাড়া এমপ্লয়িজ পেনশন ফান্ডের অধীনে পেনশনের পরিমাণ বাড়িয়ে মাসে ৫ হাজার টাকা করতে পারে।এই সপ্তাহেই লেবার প্যানেলের বৈঠকে এই দুই বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।২৮ অক্টোবর এই বৈঠক হতে পারে।বৈঠকে ইপিএফও-র আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
আরও পড়ুনঃ মুম্বাইয়ের জঙ্গি হামলায় স্পষ্ট লস্কর–আইএসআই যোগ! ইসলামাবাদকে কড়া বার্তা দিলো দিল্লি।
শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের এই আলোচনায় উঠে আশতে পারে ইপিএফও-র ম্যানেজমেন্ট, পারফরমেন্স এবং বিনিয়োগ নিয়ে।কেননা এই সংগঠনের অধীনে প্রায় ১০ ট্রিলিয়ন টাকা রয়েছে। সংগঠিত এবং অসংগঠিত ক্ষেত্রে কাজ করা ইপিএফওকে কীভাবে আরও লাভজনক করে তোলা যায়, তা নিয়েও আলোচনা করা হবে বলে জানা গিয়েছে।
ছাড়া ভারতবর্ষজুড়ে চলতে থাকা করোনা মহামারীর জন্য প্যানেলের সদস্যরা ইপিএফও-র ফান্ডের ওপরে ভাইরাসের প্রভাব কতটা পড়েছে, তা নিয়েও আলোচনা করবেন।লকডাউনের সময়ে দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হওয়ার কারণে অনেক কর্মীই ইপিএফ থেকে টাকা তুলে নিয়েছিলেন পরিবারের প্রয়োজন মেটাতে।পেনশন বৃদ্ধি নিয়েও কথা
উৎসবের মধ্যেই কেন্দ্রীয় সরকারি ও বেসরকারি কর্মীদের জন্য সুখবর আনতে চলেছে কেন্দ্র। এমপ্লয়িজ পেনশন স্কিমে পেনশনের পরিমাণ বৃদ্ধি নিয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কোনও কর্মীর মৃত্যু হলে, পরিবারের হাতে সহজ উপায়ে টাকা পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হবে।ইপিএফও বর্তমানে ৮.৫০ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।যদিও এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফে পেনশন বৃদ্ধির দাবি তোলা হয়েছিল।কেন্দ্রের মোদি সরকার এবার সেই দাবিকে পূরণ করতে চলেছে।



