চলতি বছরে ব্যাপক হারে বেড়েছে সোনার দাম (Gold Price)। আন্তর্জাতিক (International) বাজারেও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। কাল কী সোনার দামে কিছু পরিবর্তন হতে চলেছে? দেখুন বিস্তারিত।

আরও পড়ুনঃ ছুটির দিন কেমন যাবে? দেখুন রবিবারের রাশিফল
কলকাতায় (Kolkata) আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৮ হাজার টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬৩ হাজার ৫১০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৮০০ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ৩২৭ টাকা। সপ্তাহের শুরুতেই কলকাতায় ২৪ ক্যারেট এক গ্রাম পাকা সোনার দাম কমলো। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য নিম্নমুখী।

গত ১ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৮ হাজার ৫৫০ টাকা। ২ জানুয়ারি দাম ছিল ৫৮ হাজার ৭৫০ টাকা। ২৮ শে ডিসেম্বর ১০ গ্রামের দাম ছিল ৫৮ হাজার ৯০০ টাকা।
সোনার দাম আরও কমলো? দেখুন আজ কলকাতায় রেট কত?
গত কয়েকদিন ধরে সোনার দাম (Gold Rate) যে হারে বেড়েছিল, তা থেকে স্বস্তি পাওয়া গেল। গতকালের তুলনায় সোনার দাম কমলো প্রায় অনেকটাই। গতকাল ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫৮ হাজার ১০০ টাকা। আজকে সেই সোনার দাম এসে দাঁড়াল ৫৮ হাজার টাকাতে।




