আজ সকাল হতে না হতেই ক্রেতাদের মুখে হাসি। কারণ আবার সস্তা হল সোনা। গত কয়েকদিন ধরে যেভাবে হুরমুরিয়ে বাড়ছিল সোনার দাম (Gold Price) , তাতে কিছুটা লাগাম লাগল। মাত্র একদিনেই সোনার দাম কমলো অনেকটাই। আজ ফের জলের দরে সোনা। দেখুন কলকাতাতে (Kolkata) হলুদ ধাতুর দাম কত।

আরও পড়ুনঃ সৌভাগ্য পিছু ছাড়বে না এই তিন রাশির, দেখুন রাশিফল
কলকাতায় আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৮ হাজার ৫০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার (Gold) দাম ৬৩ হাজার ৮২০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৮৫০ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ৩৮২ টাকা। সপ্তাহের শুরুতেই কলকাতায় ২৪ ক্যারেট এক গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ৩৮২ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য নিম্নমুখী।

গত ২ জানুয়ারি কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৮ হাজার ৭৫০ টাকা। ২৫ শে ডিসেম্বর দাম ছিল ৫৮ হাজার ২০০ টাকা। ২০ দিন আগে দাম ছিল ১০ গ্রামের দাম ছিল ৫৮ হাজার ১০০ টাকা।
ফের জলের দরে সোনা, দেখুন আজ দাম কত?

গত কয়েকদিন ধরে সোনার দাম যে হারে বেড়েছিল, তা থেকে স্বস্তি পাওয়া গেল। গতকালের তুলনায় সোনার দাম কমলো প্রায় অনেকটাই। গতকাল ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৮ হাজার ৭৫০ টাকা। আজকে সেই সোনার দাম এসে দাঁড়াল ৫৮ হাজার ৫০০ টাকা।



