নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজ্যে ফের কমল সোনার দাম। করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে গত পাঁচ মাস ধরে। কিন্তু গত ১১ই আগস্ট রাশিয়া করোনা ভ্যাকসিনের ঘোষণা করে দেওয়ার পর এক ধাক্কায় কিছুটা কমে যায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। কিন্তু সেই কমতে থাকা দাম ফের বাড়তে শুরু করে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর। বাড়তে বাড়তে প্রায় ২০০০ টাকা প্রতি ভরিতে দাম বেড়ে যায় সোনার। কিন্তু সেই দাম বৃদ্ধিতে ফের লাগাম পড়ল এবার।
আরও পড়ুনঃ অবশেষে প্রকাশিত হল আইপিএল এর সূচি, কবে খেলবে কেকেআর? দেখে নিন।
রাশিয়ার ভ্যাকসিনের প্রভাবে গত ১২ আগস্ট ২২ গ্রাম সোনার দাম ১০ গ্রাম পিছু এক ধাক্কায় কমে যায় ১ হাজার ৯৮০ টাকা। ১২ই আগস্ট ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫২ হাজার ৪০০ টাকা। ১২ তারিখের পর ১৩ এবং ১৪ই আগস্টেও দাম কমে সোনার। ১৩ই আগস্ট ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ২০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫২ হাজার ২০০ টাকা।
এরপর রাশিয়ার ভ্যাকসিনের বিতর্কের ধাক্কায় পরপর কদিন ফের বাড়ে সোনার দাম। গত সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ ১৮ আগস্ট ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম বাড়ে ১১৫০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম বাড়ে ১১৮০ টাকা। ফলে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয় ১০ গ্রাম পিছু ৫২ হাজার ৯৭০ টাকা ও ৫৫ হাজার ৭০০। এরপর থেকে ফের দাম কমতে শুরু করে সোনার। আজ ২৭ আগস্ট ২০২০ তারিখে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১০ গ্রাম পিছু যথাক্রমে ৫০ হাজার ১৮০ টাকা এবং ৫২ হাজার ৮৮০ টাকা।
বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজ্যে ফের কমল সোনার দাম। উল্লেখ্য জুলাই মাসে কলকাতায় সোনার দাম বেশ ওঠানামা করেছিল। ১ লা জুলাই কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল যথাক্রমে ৪৭ হাজার ৯৬০ টাকা এবং ৪৯ হাজার ২৩০ টাকা। ৩১শে জুলাই সেই দাম ছিল যথাক্রমে ৫২ হাজার ৫০০ টাকা এবং ৫৩ হাজার ৬০০ টাকা। অর্থাৎ আজকের তারিখে সোনার দাম গত ৩১ শে জুলাইয়ের থেকেও কমেছে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমেছে ৭৪০ টাকা।
কিন্তু ভ্যাকসিনের প্রভাবে কেন কমে গেল সোনার দাম! বিশেষজ্ঞ্ররা বলছেন করোনার প্রভাবে দেশ তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও সোনার ওপর বিনিয়োগ করছিলেন সাধারণ মানুষ থেকে মধ্যবিত্তরা। সেক্ষেত্রে বিশ্বজুড়েই দাম বেড়ে যায় সোনার। আর ১১ তারিখ রাশিয়া করোনা ভাইরাসের ভ্যাকসিন লঞ্চ করার সাথে সাথেই সোনায় বিনিয়োগের পরিমান কমতে থাকে। ফলে রেকর্ড দাম কমে গিয়েছে ২২ ক্যারেট সোনার। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে কলকাতাতেও তাই কমেছে সোনার দাম।



