দামে খানিক স্বস্তি! বাজেটের পর কমল সোনা-রূপোর দর, কলকাতায় আজ কত?

বাজেটের পর সোনার দামে নরম ভাব, কলকাতায় ২২ ক্যারাট ১.৪৫ লক্ষের ঘরে—দেশের বেশিরভাগ শহরেই সামান্য কমল হলুদ ধাতুর দর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একটানা ঊর্ধ্বগতির পর অবশেষে কিছুটা স্বস্তি সোনার বাজারে। নতুন বাজেট ঘোষণার পরই দামে দেখা গেল নরম ভাব, আর তারই প্রভাব পড়ল খুচরো বাজারেও। বুধবার, ১১ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন শহরে সামান্য কমেছে সোনার দাম, যা মধ্যবিত্ত ক্রেতাদের জন্য সাময়িক স্বস্তির বার্তা বলেই মনে করছেন ব্যবসায়ীরা।

কলকাতায় আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩০০ টাকা। একই পরিমাণ ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৮ হাজার ৫১০ টাকা।

রাজধানী দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৪৫০ টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৮ হাজার ৬৬০ টাকা। মুম্বইয়ে কলকাতার মতোই ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৩০০ টাকা, আর ২৪ ক্যারাট সোনা ১ লক্ষ ৫৮ হাজার ৫১০ টাকা।

আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৩৫০ টাকা, আর ২৪ ক্যারাট ১ লক্ষ ৫৮ হাজার ৫৬০ টাকা। পুনেতে ২২ ক্যারাট ১ লক্ষ ৪৫ হাজার ৩০০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৫৮ হাজার ৫১০ টাকা।

জয়পুর ও লখনউ—দুই শহরেই ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৪৫০ টাকা, আর ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৮ হাজার ৬৬০ টাকা। বেঙ্গালুরুতে ২২ ক্যারাট ১ লক্ষ ৪৫ হাজার ৩০০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৫৮ হাজার ৫১০ টাকা।

চেন্নাইয়ে তুলনামূলক বেশি দাম দেখা যাচ্ছে। সেখানে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৬ হাজার টাকা এবং ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৫৯ হাজার ২৮০ টাকা।

গুরুগ্রাম, ভুবনেশ্বর ও হায়দরাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৪৫ হাজার ৩০০ থেকে ১ লক্ষ ৪৫ হাজার ৪৫০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পাটনায় ২২ ক্যারাট সোনা ১ লক্ষ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৫৮ হাজার ৫৬০ টাকা।

ব্যবসায়ীদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও বাজেট-পরবর্তী শুল্ক কাঠামোর প্রভাবেই এই সামান্য দাম কমেছে। তবে বাজারের প্রবণতা এখনও অস্থির, তাই ক্রেতাদের নজর রাখতে বলছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন