সুখবর মধ্যবিত্তের জন্য। করোনা আবহে প্রথমবার ৫০ হাজারের নিচে সোনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুখবর মধ্যবিত্তের জন্য। করোনা আবহে প্রথমবার ৫০ হাজারের নিচে সোনা। বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজ্যে ফের কমল সোনার দাম। করোনা আবহে দেশজুড়ে হুহু করে সোনার দাম বেড়েছে গত পাঁচ মাস ধরে। কিন্তু গত ১১ই আগস্ট রাশিয়া করোনা ভ্যাকসিনের ঘোষণা করে দেওয়ার পর এক ধাক্কায় কিছুটা কমে যায় ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। কিন্তু সেই কমতে থাকা দাম ফের বাড়তে শুরু করে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর।

আরও পড়ুনঃ অবশেষে প্রকাশিত হল আইপিএল এর সূচি, কবে খেলবে কেকেআর? দেখে নিন।

রাশিয়ার ভ্যাকসিনের প্রভাবে গত ১২ আগস্ট ২২ গ্রাম সোনার দাম ১০ গ্রাম পিছু এক ধাক্কায় কমে যায় ১ হাজার ৯৮০ টাকা। ১২ই আগস্ট ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ৪০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫২ হাজার ৪০০ টাকা। ১২ তারিখের পর ১৩ এবং ১৪ই আগস্টেও দাম কমে সোনার। ১৩ই আগস্ট ১০ গ্রাম পিছু ২২ ক্যারেট সোনার দাম ছিল ৫১ হাজার ২০০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ছিল ৫২ হাজার ২০০ টাকা।

এরপর পরপর কদিন ফের বাড়ে সোনার দাম। গত সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ ১৮ আগস্ট ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম বাড়ে ১১৫০ টাকা। পাশাপাশি ২৪ ক্যারেট সোনার ১০ গ্রাম পিছু দাম বাড়ে ১১৮০ টাকা। ফলে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম বেড়ে হয় ১০ গ্রাম পিছু ৫২ হাজার ৯৭০ টাকা ও ৫৫ হাজার ৭০০। এরপর থেকে ফের দাম কমতে শুরু করে সোনার। আজ ৩ সেপ্টেম্বর আগস্ট ২০২০ তারিখে ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১০ গ্রাম পিছু যথাক্রমে ৪৯ হাজার ৯৯০ টাকা এবং ৫২ হাজার ৬৯০ টাকা।

সুখবর মধ্যবিত্তের জন্য। উল্লেখ্য জুলাই মাসে কলকাতায় সোনার দাম বেশ ওঠানামা করেছিল। ১ লা জুলাই কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল যথাক্রমে ৪৭ হাজার ৯৬০ টাকা এবং ৪৯ হাজার ২৩০ টাকা। ৩১শে জুলাই সেই দাম ছিল যথাক্রমে ৫২ হাজার ৫০০ টাকা এবং ৫৩ হাজার ৬০০ টাকা। এতদিন পর ফের ২২ ক্যারেট সোনার দাম ১০ গ্রাম পিছু ৫০ হাজার টাকার নিচে নেমে এল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন