ভূতচতুর্দশী ঘনিয়ে এলেই শহরজুড়ে যেন ভেসে ওঠে এক বিশেষ আবহ। আলো-ছায়ার এই শহর কলকাতা এমনিতেই রহস্যময়। তবে এই শহরেই রয়েছে এমন কিছু ভুতুড়ে জায়গা (Haunted Places in Kolkata) যেগুলিকে ঘিরে ছড়িয়ে রয়েছে বহু কাহিনি ও জনশ্রুতি।
কেউ বলেন অদ্ভুত আওয়াজ, কেউ আবার জানান ছায়া দেখার কথা। Ghost Walk Kolkata এখন নতুন ট্রেন্ড — আর ভূতচতুর্দশীর রাতে সেই ভয়াল অভিজ্ঞতা পেতে অনেকেই ঘুরে বেড়ান এই ভুতুড়ে ঠিকানাগুলিতে।


ন্যাশনাল লাইব্রেরি – লর্ড মেটক্যাফের স্ত্রীর আত্মা?
১৮৩৬ সালে নির্মিত ন্যাশনাল লাইব্রেরি (National Library) শুধু বিরল বইয়ের ভাণ্ডার নয়, রহস্যের কেন্দ্রও বটে। প্রচলিত জনশ্রুতি অনুযায়ী এখানে লর্ড মেটক্যাফের স্ত্রীর আত্মা ঘোরাফেরা করেন। রাতের বেলা পাঠাগারের সামনের রাস্তায় বহু মানুষ অদ্ভুত উপস্থিতি টের পেয়েছেন।

রাইটার্স বিল্ডিং – সিম্পসনের অশরীরী উপস্থিতি
বিনয়-বাদল-দীনেশের ঐতিহাসিক অভিযানের সাক্ষী রাইটার্স বিল্ডিং (Writers’ Building) আজও ভয়ঙ্কর কাহিনিতে ভরা। এখানে সিম্পসনকে গুলি করে হত্যা করা হয়েছিল। কথিত আছে, পঞ্চম ব্লকে রাতের বেলা পায়ের শব্দ, কান্না আর ফিসফাস শোনা যায় — যেন সিম্পসন এখনও ঘুরে বেড়ান, অশরীরী রূপে।
হেস্টিংসের বাড়ি – ঘোড়ায় চড়া রহস্যময় ছায়া
আলিপুরের হেস্টিংসের বাড়ি বর্তমানে একটি মহিলা বিএড কলেজ। এখানকার ছাত্রীরা মাঝেমধ্যেই এক রহস্যময় ব্যক্তিকে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতে দেখেছেন। রাত নামলেই যেন অতীতের ছায়ারা ফিরে আসে এই প্রাচীন প্রাসাদে।



আকাশবাণী ভবন – রাত্রির নিস্তব্ধতায় ভৌতিক সুর
এক নম্বর গার্স্টিন প্লেসে অবস্থিত আকাশবাণীর পুরনো অফিসের মধ্যরাত্রিতে রেকর্ডিং রুম থেকে গান শোনা বা ব্রিটিশ আমলের সাহেবকে কাজ করতে দেখার কাহিনি বহু কর্মীর মুখে মুখে ফেরে। Haunted All India Radio Kolkata এখন এক জনপ্রিয় সার্চ টার্মও।
নিমতলা ঘাট ও দক্ষিণ পার্ক স্ট্রিট কবরস্থান
নিমতলা ঘাট নাকি ভূতেদের অন্যতম প্রিয় আস্তানা, বিশেষ করে ভূতচতুর্দশীর রাতে। দক্ষিণ পার্ক স্ট্রিট কবরস্থানেও বহু মানুষ অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছেন। ব্যাখ্যাতীত ঠান্ডা হাওয়া, নড়াচড়া করা ছায়া — এইসবই ভয়ের আবহ তৈরি করে।
আহিরীটোলার পুতুলবাড়ি – নির্যাতিত আত্মাদের আবাস?
শহরের কুখ্যাত পুতুলবাড়ি ঘিরে ছড়িয়ে আছে ভয়ঙ্কর কাহিনি। কথিত আছে, একসময় এখানে বাবুরা মহিলাদের এনে নির্যাতন করতেন। আজও নাকি তাঁদের আত্মারা এখানে ঘুরে বেড়ায়। স্থানীয়দের মতে, গভীর রাতে এই বাড়ির কাছাকাছি গেলেই গা ছমছম করে।

রেসকোর্স ও উইপ্রো অফিস – রাতের আতঙ্ক
রেসকোর্সে ঘোড়ায় চড়া অদ্ভুত ছায়া দেখা যাওয়া নতুন কিছু নয়। আবার উইপ্রো অফিস-এর রাতের শিফটে কাজ করা কর্মীরাও বহুবার অশরীরী উপস্থিতি, আলো জ্বলা-নেভা, পায়ের শব্দের অভিজ্ঞতা জানিয়েছেন।
কলকাতা হাইকোর্ট ও মল্লিকঘাট ফুলবাজার
কলকাতা হাইকোর্টের ১৩ নম্বর কোর্ট রুম নাকি দেশের মধ্যে সর্বাধিক মৃত্যুদণ্ডের সাক্ষী। এখানে আত্মাদের আনাগোনার গল্প শোনা যায় আজও।
অন্যদিকে মল্লিকঘাট ফুলবাজারে নাকি সাদা থান পরা এক পেত্নী ঘুরে বেড়ান। রাতের বেলায় কান্নার শব্দ শুনেছেন অনেকেই।
লোয়ার সার্কুলার রোড কবরস্থান ও হাওড়া ব্রিজ
লোয়ার সার্কুলার রোডের কবরস্থানে শায়িত আছেন উইলিয়াম হে ম্যাকনটন। তাঁর কবরের কাছে গেলেই পাশের গাছ কাঁপতে শুরু করে বলে জনশ্রুতি। হাওড়া ব্রিজ থেকেও বহু মানুষ অদ্ভুত সাদা ছায়া বা ডুবন্ত হাত দেখেছেন—যেন মৃত আত্মারা ফিরছে।

খিদিরপুর ডক, জিপিও ও রবীন্দ্র সরোবর মেট্রো
খিদিরপুর ডকে নবাব ওয়াজেদ আলি শাহের আত্মা নাকি ঘোরে। জিপিও-তে মাঝরাতে ফিসফিস, ঠান্ডা বাতাস আর ছায়া দেখা গিয়েছে। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনও এই তালিকায় অনন্য — আত্মহত্যাকারীদের আত্মা এখানে ঘুরে বেড়ায় বলে বিশ্বাস।
ভূতচতুর্দশীর রাতে ঘোস্ট ওয়াকের জনপ্রিয়তা
Ghost Walk Kolkata-র প্রতি আগ্রহ এখন বেড়েছে বহুগুণ। সোশ্যাল মিডিয়ায় “ভুতুড়ে জায়গা কলকাতা”, “Haunted places in Kolkata for ghost walk”, “Bhoot Chaturdashi Kolkata tour” এর মতো কীওয়ার্ডে সার্চ বেড়েছে। শহরের এই রহস্যময় স্থানগুলি একদিকে যেমন শিহরণ জাগায়, তেমনি ইতিহাস ও লোককথার মেলবন্ধনও ঘটায়।
আপনি যদি ভূতচতুর্দশীর রাতে কলকাতার ভৌতিক অতীতকে নতুন চোখে দেখতে চান, তবে ঘোস্ট ওয়াক হতে পারে এক অনন্য অভিজ্ঞতা। ইতিহাস, রহস্য আর লোককথার মিশেলে গড়ে উঠেছে শহরের এই অদ্ভুত দিক, যা আজও শিহরণ জাগায় প্রত্যেক ভ্রমণপ্রেমীর মনে।







