Indian Embassy: পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান হলেন এক মহিলা, স্বাধীনতার পর এই প্রথম! কে তিনি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গীতিকা শ্রীবাস্তব। পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান করা হল তাঁকে। স্বাধীনতার পর এই প্রথমবারের জন্য কোনও মহিলাকে পড়শি দেশের দূতাবাসের সর্বোচ্চ পদ দেওয়া হল। সেই অর্থে বলাই যেতে পারে, ইতিহাসে নাম লেখালেন গীতিকা শ্রীবাস্তব।

আরও পড়ুন: সশরীরে গিয়ে ফাইল বিতর্কের জবাব দিতে হবে, ED-কে তলব লালবাজারের

এবার একটু জানা যাক, গীতিকা শ্রীবাস্তব সম্পর্কে। ২০০৫ সালে UPSC পরীক্ষায় পাশ করে IFS হিসাবে নিজের পেশাদার জীবন করেন গীতিকা। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি চিনের ভারতীয় দূতাবাসে কাজ করেছেন। সে জন্য তাঁকে শিখতে হয়েছে দুর্বোধ্য ‘ম্যান্ডারিন’ ভাষা। গর্বের কথা, তিনি কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিসেও ছিলেন কিছুদিন। এছাড়া, বিদেশ মন্ত্রকের অধীন ভারত মহাসাগর অঞ্চল বিভাগের পরিচালক হিসাবে কাজ করেছেন গীতিকা শ্রীবাস্তব।

পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান হলেন এক মহিলা, স্বাধীনতার পর এই প্রথম! কে তিনি?
পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান হলেন এক মহিলা, স্বাধীনতার পর এই প্রথম! কে তিনি?

গীতিকার আগে পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান ছিলেন ডঃ এম সুরেশ কুমার। তাঁর জায়গাতেই এবার বসতে চলেছেন গীতিকা। তবে, গীতিকা কবে থেকে সে দেশে কাজ শুরু করবেন তা এখনও পর্যন্ত ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়নি। খবর, খুব তাড়াতাড়িই ইসলামাবাদের বিমানে উড়ে যাবেন এই কূটনৈতিক বিশেষজ্ঞ।

পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান হলেন এক মহিলা, স্বাধীনতার পর এই প্রথম! কে তিনি?

ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে বলাই ভালো। সেখানে নেই কোনও হাই কমিশনার। নিম্ন পদস্থ অফিসাররাই দায়িত্ব সামলাচ্ছেন কোনও রকমে। এমতাবস্থায় এক মহিলাকে ইসলামাবাদ সামলানোর ‘ভারী বোঝা’ অর্পণ করল দিল্লি।

পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান হলেন এক মহিলা, স্বাধীনতার পর এই প্রথম!

বরাবর চ্যালেঞ্জিং পরিবেশেই কাজ করতে ভালোবাসেন গীতিকা। তিনি জানেন, পাকিস্তানে নিজের পরিবারকে নিয়ে যাবার অনুমতিও দেয় না ভারতীয় বিদেশ মন্ত্রক। এর আগে ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে কাজ করেছেন অনেক মহিলা। তবে, সর্বোচ্চ পদে এই প্রথম। এখন, গীতিকা দুই দেশের অভ্যন্তরীণ সম্পর্ককে স্থিতিশীল করতে কী পদক্ষেপ নেন সেই দিকেই নজর রয়েছে কূটনৈতিক মহলের।

পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান হলেন এক মহিলা, স্বাধীনতার পর এই প্রথম! কে তিনি?
পাকিস্তানের ভারতীয় দূতাবাসের প্রধান হলেন এক মহিলা, স্বাধীনতার পর এই প্রথম! কে তিনি?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন