ভারতের বোলিং কোচ হবেন বিরাটের সতীর্থ! বোর্ডকে নিজের পছন্দ জানিয়ে দিলেন গম্ভীর

মঙ্গলবারই ভারতীয় দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকে দলের দায়িত্ব নেবেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন মেন্টর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাহুল দ্রাবিড় জামানা শেষ। ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর। কিন্তু, একা কোচের পক্ষে গোটা দল চালানো অসম্ভব। তাছাড়া ক্রিকেটে আলাদা আলদা বিভাগ থাকে। গম্ভীর আগেই বোর্ডকে জানিয়েছিলেন তিনি নিজের পছন্দ মতো সহকারী কোচ বেছে নেবন। এবার সেই নাম প্রস্তাব করলেন তিনি।

সূত্রের খবর, বোলিং কোচ হিসাবে রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের প্রাক্তন খেলোয়াড় বিনয় কুমারকে চাইছেন গম্ভীর। আর সহকারী কোচ হিসাবে তাঁর পছন্দ অভিষেক নায়ারকে। নায়ারের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সেও কাজ করেছেন তিনি। খুব সমস্যা না থাকলে, এই দু’টি নামেই সিলমোহর দেবে বোর্ড। দ্রাবিড় জামানায় ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর এবং ফিল্ডিং কোচ টি দিলীপে।

- Advertisement -

ভারতের বোলিং কোচ হবেন বিরাটের সতীর্থ! বোর্ডকে নিজের পছন্দ জানিয়ে দিলেন গম্ভীর

মঙ্গলবারই ভারতীয় দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। আগামী শ্রীলঙ্কা সিরিজ থেকে দলের দায়িত্ব নেবেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন মেন্টর। কোচ হিসাবে তাঁর নাম ঘোষণার পরেই গম্ভীর বলেন, “আমার তেরঙা, আমার মানুষ, আমার দেশের হয়ে কাজ করা পরম সম্মানের বিষয়। ১৪০ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই।”

ভারতের বোলিং কোচ হবেন বিরাটের সতীর্থ! বোর্ডকে নিজের পছন্দ জানিয়ে দিলেন গম্ভীর

ভারতের বোলিং কোচ হবেন বিরাটের সতীর্থ! বোর্ডকে নিজের পছন্দ জানিয়ে দিলেন গম্ভীর

ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীরের সঙ্গে ছিলেন আর এক প্রাক্তন ক্রিকেটার ডব্লিউভি রমন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি (সিএসি) দু’জনেরই সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে রমনকে পিছনে ফেলে রোহিত শর্মাদের হেড স্যার হলেন গৌতম গম্ভীর।

- Advertisement -

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর