চলতি মাসের ২৭শে জুলাই থেকে শুরু হচ্ছে ভারতের শ্রীলংকা সিরিজ। আর এই সিরিজ থেকেই ভারতীয় দলের কোচের দায়িত্ব নেবেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। কিন্তু এখন থেকেই কাজ শুরু করে দিলেন গম্ভীর। চলতি সপ্তাহে শ্রীলংকা সফরের জন্য নির্বাচকদের সাথে আলোচনা করতে পারেন ভারতীয় দলের নতুন কোচ। শ্রীলঙ্কায় তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত।

বিশ্বকাপ জেতার পরে অধিকাংশ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছিল বোর্ড। এবার এই সফরে তারা সকলেই ফিরবেন। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট, রোহিত ও জাদেজা। তাদের ছাড়াই দল গঠন করবে এবার। জিম্বাবুয়ের সফর শেষ করেছে শুভমান গিলরা। এবার সিনিয়রদের সাথে দেখা যাবে তাদের কেউ।

সূর্য কুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ, বুমরা, কুলদীপ, অক্ষার প্যাটেল সকলেই ফিরবেন। সেই সঙ্গে সুযোগ দেওয়া হবে গিলদের কেউ। তবে নতুন কোচের আন্ডারে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়া শ্রেয়াস কিংবা ঈশান দলে আসবেন কিনা তা নিয়ে কৌতুহল রয়েছে সকলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেনার হিসাবে দেখা যেতে পারে শুভমন এবং যশস্বী জয়সওয়ালকে।
কাজ শুরু করে দিলেন গম্ভীর, চলতি সপ্তাহে নির্বাচকদের সাথে বৈঠক নতুন কোচের

সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন রুতুরাজ গায়কোয়াড়। তৃতীয় ওপেনার হিসাবে জায়গা করে নিতে পারেন অভিষেক শর্মা। সূর্যকুমার ফিরলে তিনি সহ-অধিনায়ক হতে পারেন। নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে হার্দিককে। অক্ষরও দলে ফিরতে পারেন। মিডল অর্ডার আরও শক্তিশালী হবে ভারতের।



