নজরবন্দি ব্যুরোঃ হজরত মহম্মদ সম্পর্কে নূপুর শর্মার করা মন্তব্য নিয়ে বিতর্ক অব্যাহত। বহিষ্কৃত বিজেপি নেত্রীর মন্তব্য ঘিরে তোলপাড় গোটা দেশ। এবার তাঁর পাশে দাঁড়িয়ে সুর চড়ালেন ভেঙ্কটেশ প্রসাদ। ‘উদারপন্থী’দের একহাত নিলেন গৌতম গম্ভীর।
আরও পড়ুনঃ রেকর্ড পরিমান টাকায় বিক্রি হল আইপিএল সম্প্রচার স্বত্ব, জানলে চমকে যাবেন আপনিও


এদিন পূর্ব দিল্লির সাংসদ টুইটে লিখেছেন, “তথাকথিত উদার ধর্মনিরপেক্ষদের জন্য নীরবতা পালন করা উচিত, যারা একজন নারী একটি বিষয়ে ক্ষমা চাওয়ার পরেও যখন তাঁকে খুনের হুমকি দেওয়া হয় তখন চুপ থাকেন”। বিজেপি যদিও নুপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তবে তারপরেও যেভাবে বিজেপি নেতা-নেত্রীরা নুপুর শর্মার মন্তব্যের সমর্থনে নামছেন, তাতে বিজেপির নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলছেন বিরোধীরা।
অপর দিকে প্রাক্তন ভারতীয় পেসার ভেঙ্কটেশ প্রসাদ বলেন, দেশের বর্তমান বাতাবরণ একেবারেই সমর্থনযোগ্য নয়। নূপুর শর্মাকে খুনের হুমকিও যেমন লজ্জাজনক, তেমনই তাঁর মন্তব্যের বিরুদ্ধে এই বিক্ষোভেরও নিন্দা করেছেন প্রসাদ।
এবার নূপুর শর্মার হয়ে সওয়াল করলেন গম্ভীর ও প্রসাদ
তিনি লেখেন, “দু’টো ভুল মিলে একটা ঠিক হতে পারে না। কিন্তু জানি না আর কোন দেশে সংখ্যাগরিষ্ঠরা এভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রত্যেকেরই সুরক্ষিত থাকা প্রয়োজন। কিন্তু যেভাবে প্রোপাগান্ডা করে মগজধোলাই করা হচ্ছে, সেটা সবার আগে বন্ধ হওয়া উচিত। সহিষ্ণুতা দু’তরফেই থাকতে হবে।”









