লঞ্চের আগেই সামনে এলো Nokia 6.3 এর সম্পূর্ণ ফিচার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  সামনে এলো Nokia 6.3 এর সম্পূর্ণ ফিচার। অন্যান্য বছরের ন্যায় এবছর HMD Global স্মার্টফোন লঞ্চ করেনি। কিন্তু জানা যাচ্ছে, বছরের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি ফোনের ফিচার সামনে এসেছে। তার মধ্যেই সামনে এসেছে Nokia 6.3 এর সম্পুর্ন ফিচার।

আসুন জেনেনি Nokia 6.3 বিস্তারিত- Nokia Power user এর রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের তৃতীয় কোয়ার্টারেই লঞ্চ করা হবে ফোনটি। ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ থাকবে। দাম হবে প্রায় ২২,১০০ টাকা (২৪৯ ইউরো)। কিন্তু এখনো Nokia 6.3 এর ৪ জিবি র‌্যাম ও ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম কত হবে তা জানায়নি কোম্পানি। এছাড়াও ৬.২ ইঞ্চি ফুল এইচডি প্লাস পিওরডিসপ্লে থাকবে। ডিসপ্লের রেশিও হবে ২০:৯।

ডিসপ্লে ডিজাইন টিয়ার ড্রপ নচ। ফ্রন্ট ক্যামেরা (১৬ মেগাপিক্সেল), ব্যাক ক্যামেরা (ZEISS অপটিক্স সিস্টেম সহ কোয়াড ক্যামেরা)। ক্যামেরায় থাকছে আলট্রা ওয়াইড লেন্স, ম্যাক্রো লেন্স ও ডেপ্থ সেন্সর। Nokia 6.3 থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭০ অথবা ৬৭৫ প্রসেসর। তবে পূর্বের একটি রিপোর্ট বলা হয়েছিল ফোনটিতে স্ন্যাপড্রাগন ৭৩০ প্রসেসর থাকবে। ফোনটিতে থাকছে ৩ জিবি, ৪ জিবি, ৬ জিবি র‌্যামের বিকল্প। এবং ইন্টারনাল স্টোরেজের বিকল্প থাকছে ৩২ জিবি, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের দিয়ে এই স্টোরেজ বাড়ানো যাবে।

আরও পড়ুনঃ সোনার দামে রেকর্ড পতন! এক ধাক্কায় ফের কমল সোনার মূল্য।

ফোনটিতে ব্যাটারি থাকবে ৪,০০০ এমএএইচ এবং ইউএসবি টাইপ সি পোর্টের চার্জার, এবং ৩.৫ হেডফোন জ্যাক। সাথে থাকবে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলোমিটার, ই-কম্পাস, জাইরোস্কোপ সেন্সর। সব মিলিয়ে বলা যেতে পারে চলতি বছরে Nokia 6.3 নতুন চমক নিয়ে বাজারে আসতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর