নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার রেল-রাজ্যের বৈঠকে স্থির হয়েছে, দিনের ব্যস্ততম সময়ে হাওড়া-শিয়ালদহ শাখায় চলবে ১০০ শতাংশ লোকাল ট্রেন । তাতে ভিড় সামাল দেওয়া সম্ভব বলে মনে করছেন রেলকর্তারা। চলতি সপ্তাহ থেকেই এই পরিষেবা চালু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ভ্যাকসিন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ মোদি, টুইটে ধন্যবাদ জানালেন WHO প্রধান
এই খবরে আরও স্বস্তিতে নিত্যযাত্রীরা। তবে এদিনের আলোচনায় ট্রেনে হকারদের উঠতে দেওয়া হবে কি না, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।হয়নি।বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, অফিস টাইমে ৯৫ শতাংশ করে ট্রেন চালাবে পূর্ব রেল। প্রথম দিনই প্রায় ৮৪ শতাংশ ট্রেন চালানোর পরিকল্পনা নেওয়া হযেছিল। ৭৫ শতাংশ ট্রেন চালানো সম্ভব হয় বলে রেল কর্তারা জানিয়েছেন।
এ বার সেই সংখ্যাটা বাড়িয়ে ১০০ শতাংশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে শুক্রবার ৯৫ শতাংশ ট্রেন চলবে। এমনিতে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন গড়ে ৩০ লক্ষ যাত্রী যাতায়াত করেন।
বুধবার সেই সংখ্যাটা ছিল ১০ লক্ষ। ফলে বলা যায়, এক তৃতীয়াংশ যাত্রী এ দিন ট্রেনে চড়েছেন। সাধারণ সময়ে এক একটি ট্রেনে গড়ে ২২০০ জন করে যাত্রী যাতায়াত করেন। বুধবার গড় যাত্রীসংখ্যা ছিল ১২০০।



