ভ্যাকসিন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ মোদি, টুইটে ধন্যবাদ জানালেন WHO প্রধান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : ভ্যাকসিন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ মোদি, সারা বিশ্ব তথা সারাদেশ জুড়ে চলছে মহামারি। আর তাতেও কিছুটা হলেও, স্বস্তি বাড়িয়েছে কোভ্যাক্স ও কোভিড-১৯ ভ্যাকসিন। আর এই ভ্যাকসিনই আগামী বছরের শুরুতেই দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই কারণেই বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস ধন্যবাদ জানিয়েছেন মোদিকে।

আরও পড়ুনঃ ‘গার্ড অফ অনার’ না দেওয়ার প্রতিবাদে ফের সরব রাজ্যপাল

এদিন তিনি টুইট করে লেখেন, “বিশ্বস্তরে ভ্যাকসিন নিয়ে যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন তারজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রীকে। বিশ্বমারীর মধ্যে আমরা এক অভূতপূর্ব চ্যালেঞ্জ হাতে নিয়েছি। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে সম্মত হয়েছি”। এছাড়াও টেড্রোস আরও বলেন, “ফোন কলে প্রধানমন্ত্রী খুব স্বচ্ছল।

ওনার সঙ্গে কথা বলা খুবই ফলদায়ক হয়েছে। কথা বলে উভয়পক্ষ সহমত হয়েছি বেশ কিছু পদক্ষেপে। যার ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্বব্যাপী গবেষণা এবং মেডিসিন বিভাগে”। এই টুইটের পরই প্রধানমন্ত্রী আবার নিজে টুইট করে জানান,”ভ্যাকসিন নিয়ে WHO প্রধানের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। এছাড়াও অন্যান্য রোগের বিরুদ্ধেও লড়াই-এর দিকে নজর দেওয়ার বিষয়েও আলোকপাত করতে বলেছেন তিনি।

ভ্যাকসিন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ মোদি, এছাড়াও এদিন উন্নয়নশীল দেশগুলির স্বাস্থ্য ব্যবস্থায় WHO-এর সহায়তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ১৩ নভেম্বর থেকে কোভিড -১৯ থিমের আওতায় ভারতে যে আয়ুর্বেদ দিবসের পরিকল্পনা করেছেন তা জানতে পেরে প্রধানমন্ত্রীকে বাহবা দিয়েছেন WHO প্রধান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন