রাজ্যের ৪ লক্ষেরও বেশি নতুন ভোটারের কাছে কার্ড নেই, তথ্য প্রকাশ কমিশনের

Loksabha Elelction: আগামী ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু লোকসভা নির্বাচন। মোট সাত দফায় হবে ভোটগ্রহণ। এবার রাজ্যে মোট নতুন ভোটার ১৪লক্ষ ৩০হাজার ৯৯৮জন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু লোকসভা নির্বাচন। মোট সাত দফায় হবে ভোটগ্রহণ। এবার রাজ্যে মোট নতুন ভোটার ১৪লক্ষ ৩০হাজার ৯৯৮জন। নির্বাচন কমিশন সূত্রে খবর, তাঁদের মধ্যে ৪লক্ষ ২২হাজার ৭৭১জন এখনও পর্যন্ত নতুন কার্ডই হাতে পাননি। ৫২হাজার ৮৫২জনের ভোটার কার্ড ডাকযোগে ছাড়া শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে।

আরও পড়ুন: ২৪-এর ভোটে কটা আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী কুণালের, গুরুত্বই দিলেন না বাম-কংগ্রেসকে

রাজ্যের ৪ লক্ষেরও বেশি নতুন ভোটারের কাছে কার্ড নেই, তথ্য প্রকাশ কমিশনের
রাজ্যের ৪ লক্ষেরও বেশি নতুন ভোটারের কাছে কার্ড নেই, তথ্য প্রকাশ কমিশনের

রাজ্যের ৪ লক্ষেরও বেশি নতুন ভোটারের কাছে কার্ড নেই, তথ্য প্রকাশ কমিশনের

নির্ঘন্ট অনুযায়ী, রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল। শেষ দফার ভোটগ্রহণ ১ জুন। গণনা ৪ তারিখ। ৪৪ দিন ধরে চলবে ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের মোট ভোটার ৭ কোটি ৫৯ লক্ষ ১৯ হাজার ৮৯১ জন। যাদের মধ্যে পুরুষ ৩ কোটি ৮৫ লক্ষ এবং মহিলা ৩ কোটি ৭৩ লক্ষ। তৃতীয় লিঙ্গের আছেন ১,৭৭০ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত