লোকসভার নির্বাচনের দিন যত এগিয়ে আসছে রাজনীতির পারদ ততই চড়ছে। শাসক দল তৃণমূল ৪২ আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু কোনও বিরোধী দল এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি। এরইমধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ২৪-এর ভোটে তাঁর দল কত শতাংশ ভোট পাবে তার আন্দাজ দিলেন।



আরও পড়ুন: দোলের আগে ফের সন্দেশখালিতে CBI হানা, ‘শেখ শাহাজাহান মার্কেট’ থেকে গ্রেফতার ১
রবিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল ঘোষ লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস এবার বাংলায় ৩০ থেকে ৩৫ টি আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে ৫৮-৬২ শতাংশ ভোট তৃণমূলের। বিজেপির ভোট শতাংশ কমবেশি ৩০-৩২ শতাংশ, তারা ৫ থেকে ১১ টি আসন পাবে। বাম এবং কংগ্রেসের আসন ০। অর্থাৎ নিজের ভবিষ্যদ্বাণীতে দুই বিরোধী দলকে গুরুত্বই দিলেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

.@MamataOfficial র নেতৃত্বে @abhishekaitc র সেনাপতিত্বে @AITCofficial এবার বাংলায় 30-35 আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে 58 – 62% ভোট তৃণমূলের। বিজেপির ভোট % কমবেশি 30-32। আসন 5 থেকে 11 র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন 0।
* 24/3/24 এর পরিস্থিতি অনুযায়ী।Related Newsঅস্ত্র হাতে বিতর্কিত ছবি, কালীঘাট থানার ওসি গৌতম দাস সাসপেন্ডকালবৈশাখীর তাণ্ডব আসন্ন! কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়-বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতা— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 24, 2024
কয়েকদিন আগেই লোকসভা নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কুণাল ঘোষ। ভিডিও বার্তায় তিনি জানিয়েছিলেন, ‘লোকসভা ভোটে তৃণমূল ৩০-৩৫ টি আসন পাবে। বাম ও কংগ্রেস কোনও আসন পাবে না। বিজেপিকে দু-তিনটি আসনে কীভাবে বেঁধে রাখা যায় তা দেখতে হবে।’ এরপর আজ, রবিবার বাম-কংগ্রেসের ফল নিয়ে অনড় রইলেন তৃণমূল নেতা।
২৪-এর ভোটে কটা আসন পাবে তৃণমূল? ভবিষ্যদ্বাণী কুণালের, গুরুত্বই দিলেন না বাম-কংগ্রেসকে

উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন (Loksabha Election) শুরু হবে। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, দেশজুড়ে সাত দফায় ভোট হবে। তাৎপর্যপূর্ণ বিষয়, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে। টানা ৪৭ দিন ধরে চলবে ভোটপর্ব। আগামী ৪ জুন লোকসভা নির্বাচন ২০২৪-এর ফল ঘোষণা হবে।









