Gotabaya Rajapaksha: অবশেষে ঘুচল স্বেচ্ছা নির্বাসন, দেশে ফিরলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশ তখন অগ্নিগর্ভ। চরম আর্থিক সংকটে জনজীবন বেহাল। জনরোষের মুখে পড়ে দেশে ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। অবশেষে ঘুচল স্বেচ্ছা নির্বাসন। সাত সপ্তাহ পর ফের শ্রীলঙ্কায় ফিরলেন তিনি। শুক্রবার রাতেই শ্রীলঙ্কার বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁকে।

আরও পড়ুনঃ ৫ বছরে বাড়ির রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৫০ শতাংশ, আত্মনির্ভর হচ্ছে ভারত?

- Advertisement -

বেশ কয়েকজন নেতা-মন্ত্রী রাজাপক্ষকে গলায় মালা পরিয়ে অভ্যর্থনাও জানান বিমানবন্দর চত্বরে। দেশে ফিরে রাজাপক্ষ আবেগপ্রবণ হয়ে পড়েন বলেও খবর। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ব্যাঙ্কক থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফিরেছেন গোতাবায়া।

3 3

জানা গেছে থাইল্যান্ডের একটি হোটেলে কার্যত গৃহবন্দি হয়ে ছিলেন রাজাপক্ষে। দেশে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন। রাজাপক্ষের সুরক্ষার জন্য সেনা ও পুলিশ কমান্ডোদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। শ্রীলঙ্কার সংবিধান অনুযায়ী একটি বাসভবন, গাড়ি ও দেহরক্ষী পাবেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

অবশেষে ঘুচল স্বেচ্ছা নির্বাসন, দেশে ফিরলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ

- Advertisement -

উল্লেখ্য সাত সপ্তাহ আগে নিঃশ্বব্দে দেশ ছেড়ে চম্পট দিয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষ। জানা গিয়েছিল, চাটার্ট বিমানে চড়ে মালদ্বীপ যাচ্ছেন তিনি। পরে সে বিমান পৌঁছয় সিঙ্গাপুরে। সেখানে মাসখানেক ছিলেন রাজাপক্ষ।

1 6

অবশেষে ঘুচল স্বেচ্ছা নির্বাসন, দেশে ফিরলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ

সিঙ্গাপুর থেকেই দেশের প্রেসিডেন্ট পদে ইস্তফা দেন তিনি। এরপর ফুরিয়ে যায় তাঁর ভিসার মেয়াদ। ফলে সিঙ্গাপুর ছাড়তে বাধ্য হন প্রাক্তন লঙ্কা প্রেসিডেন্ট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর