নজরবন্দি ব্যুরোঃ একদিকে বৃষ্টি, অন্যদিকে জ্বর, করোনা তো আছেই তাঁর সাথে। এরই মধ্যে আচমকাই হড়পা বান দেখাদিল বাংলায়। ভয়াবহ বানের তোড়ে জলে ডুবেছে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাতে। ঘটনাস্থল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর। আচমকা বানে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। ভেঙ্গে পড়েছে প্রচুর পরিমানে কাঁচা বাড়ি। আশঙ্কা করা হচ্ছে ব্যাপক ক্ষয় ক্ষতির।
আর পড়ুনঃ বাবুলের পর এবার লকেটের পালা? নাড্ডার সাথে বৈঠকই উস্কে দিল জল্পনা
২ দিন ধরেই ব্যাপক বৃষ্টি হচ্ছিল এলাকায়। এমনিতেই কাঁচা বাড়ি এবং কাঁচা রাস্তাগুলি কার্যত আশঙ্কাজনক অবস্থায় ছিল। তারপর আচমকা এই হড়পা বান এসে কার্যত ধুয়ে মুছে দিয়েছে পুরো এলাকাকে। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের অন্তর্গত আলমপুর পঞ্চায়েত এলাকার তেঁতুলবেড়িয়া গ্রামের ওপর দিয়ে বয়ে গিয়েছে এই হড়পা বান।
গোটা এলাকা আতঙ্কিত এই বানের প্রভাবে। সূত্রের খবর বৃষ্টিতে জলে ভাসছিল পুরো গ্রাম। তাঁর মধ্যে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সিঙ্গারি খালের জল আচমকাই বাড়তে শুরু করে। যা মধ্যরাতে এতটাই বেড়ে যায়, যা অকল্পনীয়। গ্রামবাসীরা বলছেন এমন ঘটনা এই গ্রামে আগে কখনও ঘটেনি। সাধারণ মানুষের জীবন ধারনের সম্বল কেড়ে নিয়েছে এই হড়পা বান। সূত্রের দাবি, প্রায় ৫০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই বানের প্রভাবে।
আচমকাই হড়পা বান বাংলায়, কিন্তু জানেন এই বান কি? সাধারণ ভাবে হড়পা বানের কোন সংজ্ঞা নেই। কিন্তু প্রাথমিক ভাবে বলা যায়, উচ্চ পার্বত্য অঞ্চলে অতধিক বৃষ্টি বা হিমবাহ সৃষ্ট হ্রদের জলে আচমকা বাঁধ ফেটে বন্যার সৃষ্টি হলে, তাকে হড়পা বান (Flash Flood) বলে। যদিও সমতলেও হড়পা বান দেখা যায় মাঝে মধ্যেই।
আচমকাই হড়পা বান বাংলায়




